১১ জুলাই ২০২৬, শনিবার, ২৩:২৬

শিরোনাম
বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালেন মার্কিন দূতাবাস নতুন ঋণ নিয়ে আইএমএফের সঙ্গে বৈঠক আগামীকাল পাভেলকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী উপজেলা হাসপাতাল হবে ১০১ শয্যার: প্রধানমন্ত্রী ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৮৬ ক্ষতিগ্রস্ত কৃষকদের বীজ-সারসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে: কৃষিমন্ত্রী অর্থনৈতিক সংস্কারের অগ্রগতি পর্যালোচনায় ঢাকায় আসছে আইএমএফের উচ্চপর্যায়ের প্রতিনিধি দেশে ১০ জনের ৯ জনই মোবাইল ফোন ব্যবহার করেন: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো

ইরানের পরমাণু স্থাপনায় তৎপরতা বাড়ছে, দাবি মার্কিন সংবাদমাধ্যমের

ইরানের পরমাণু স্থাপনায় তৎপরতা বাড়ছে, দাবি মার্কিন সংবাদমাধ্যমের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬, ১৪:২৫

ইরান তাদের ক্ষতিগ্রস্ত পরমাণু স্থাপনাগুলো পুনর্নির্মাণের চেষ্টা করছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণের ভিত্তিতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, দেশটির কয়েকটি পরমাণু স্থাপনায় মেরামত ও পুনর্গঠনের কার্যক্রমের ইঙ্গিত পাওয়া গেছে।

শনিবার (১১ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির সহযোগিতায় বিশ্লেষণ করা স্যাটেলাইট চিত্রে ইরানের পরমাণু স্থাপনায় পুনর্নির্মাণের কিছু কার্যক্রম দেখা গেছে।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, এসব কার্যক্রম যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের শর্ত লঙ্ঘনের ইঙ্গিত দিতে পারে।

সিএনএন বিশেষভাবে ইরানের পারচিন এলাকার একটি স্থাপনার কথা উল্লেখ করেছে। ধারণা করা হয়, সেখানে পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহৃত বিস্ফোরক উপাদান নিয়ে কাজ করা হয়েছে। সাম্প্রতিক সময়ে ওই এলাকাটি হামলার শিকার হয়েছিল।

স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে সিএনএনের কেটি পোলগ্লেস বলেন, ইরান ওই স্থাপনা মেরামত ও পুনর্নির্মাণের জন্য পদক্ষেপ নিচ্ছে বলে মনে হচ্ছে।

তিনি জানান, হামলায় তৈরি হওয়া গর্তগুলোতে অস্থায়ী ঢাকনা দেওয়া হয়েছিল। পরে সেগুলো সরিয়ে সেখানে নতুন কাঠামোগত কাজের আলামত দেখা গেছে। পাশাপাশি কাছাকাছি এলাকায় কংক্রিট মেশানোর ট্রাকও দেখা গেছে।

বিশেষজ্ঞদের মতে, এসব কার্যক্রম থেকে ধারণা করা হচ্ছে, ইরান ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো পুনরুদ্ধারের চেষ্টা করছে।

এ ছাড়া পিক্যাক্স মাউন্টেনে অবস্থিত আরেকটি সন্দেহভাজন পরমাণু স্থাপনার স্যাটেলাইট চিত্রে টানেলের ভেতরে ট্রাক চলাচলের দৃশ্য পাওয়া গেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে ইরানের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: সিএনএন

আরও পড়ুন