১২ জুলাই ২০২৬, রবিবার, ০১:১৭

শিরোনাম
বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালেন মার্কিন দূতাবাস নতুন ঋণ নিয়ে আইএমএফের সঙ্গে বৈঠক আগামীকাল পাভেলকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী উপজেলা হাসপাতাল হবে ১০১ শয্যার: প্রধানমন্ত্রী ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৮৬ ক্ষতিগ্রস্ত কৃষকদের বীজ-সারসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে: কৃষিমন্ত্রী অর্থনৈতিক সংস্কারের অগ্রগতি পর্যালোচনায় ঢাকায় আসছে আইএমএফের উচ্চপর্যায়ের প্রতিনিধি দেশে ১০ জনের ৯ জনই মোবাইল ফোন ব্যবহার করেন: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো

বন্যা ও ধসে বিপর্যস্ত ৭ জেলা, মৃত ৪৪

বন্যা ও ধসে বিপর্যস্ত ৭ জেলা, মৃত ৪৪

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬, ২৩:২৯

টানা বৃষ্টি, বন্যা ও পাহাড়ধসে দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে এখন পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে সাত জেলার ১০ লাখ ২২ হাজার ৯৬৩ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে কক্সবাজারে। জেলাটিতে ২৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০ জন স্থানীয় বাসিন্দা এবং ১৩ জন রোহিঙ্গা। এছাড়া চট্টগ্রামে বন্যা ও দেয়াল ধসে ১১ জন, বান্দরবানে ৬ জন, রাঙামাটিতে ৩ জন এবং মৌলভীবাজারে ১ জন মারা গেছেন।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার ৫৮টি উপজেলা ও ১১টি পৌরসভা প্লাবিত হয়েছে। এসব এলাকায় পানিবন্দি হয়ে পড়েছেন ২ লাখ ৬৭ হাজার ৯১৮টি পরিবার।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চট্টগ্রাম জেলা। সেখানে ৭ লাখ ৫৯ হাজার ৫৩০ জন মানুষ দুর্ভোগে পড়েছেন। এছাড়া কক্সবাজারে ১ লাখ ৫৮ হাজার ২৭ জন, মৌলভীবাজারে ৩৮ হাজার ১৭২ জন, খাগড়াছড়িতে ২৭ হাজার ২২০ জনসহ অন্যান্য জেলাতেও হাজারো মানুষ ক্ষতির মুখে পড়েছেন।

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সেখ ফরিদ আহমেদ জানান, বন্যাকবলিত এলাকার জনপ্রতিনিধি ও এনজিওকর্মীদের সঙ্গে সমন্বয় করে ক্ষতিগ্রস্তদের সহায়তা কার্যক্রম চালানো হচ্ছে।

প্রতিফলন/এনজেএস

আরও পড়ুন