পঞ্চদশ সংশোধনী পুরো বাতিল চাইলেন আইনজীবী
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৭ জুলাই, ২০২৬, ২০:০০
সংবিধানের পঞ্চদশ সংশোধনী পুরোপুরি বাতিলের দাবি জানিয়েছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের আইনজীবী ড. শরীফ ভূঁইয়া। মঙ্গলবার (৭ জুলাই) আপিল বিভাগে শুনানি শেষে তিনি বলেন, ত্রুটিপূর্ণ ও অস্বচ্ছ প্রক্রিয়ায় এই সংশোধনী পাস করা হয়েছিল এবং এর মাধ্যমে সংবিধানের মৌলিক চরিত্র পরিবর্তন করা হয়েছে।
তিনি দাবি করেন, সংশোধনীর জন্য গঠিত সংসদীয় বিশেষ কমিটি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহাল রাখার বিষয়ে সর্বসম্মত মত দিলেও তা উপেক্ষা করে সংসদে বিল উত্থাপন ও পাস করা হয়। এমনকি এ বিষয়ে সংসদে কোনো আলোচনা হয়নি বলেও অভিযোগ করেন তিনি।
শরীফ ভূঁইয়ার ভাষ্য, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের মাধ্যমে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পরবর্তী সময়ে ধারাবাহিকভাবে ভোটারবিহীন নির্বাচন ও কর্তৃত্ববাদী শাসনের পথ তৈরি হয়েছে। তার দাবি, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে নাগরিকের মতপ্রকাশের স্বাধীনতা ও মৌলিক অধিকারও খর্ব করা হয়েছে।
তবে তিনি সংবিধানের ৯৬ ও ১০২ অনুচ্ছেদের সুরক্ষা চেয়েছেন।
অন্যদিকে, জামায়াতের আইনজীবী শিশির মনির পুরো সংশোধনী বাতিলের বিপক্ষে মত দেন। তিনি বলেন, সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক অংশগুলোই শুধু বাতিল হওয়া উচিত। বাকি বিষয়গুলো সংসদের ওপর ছেড়ে দেওয়া সমীচীন।
তার মতে, রাজনৈতিক ও নীতিনির্ধারণী বিষয়ে আদালতের অতিরিক্ত হস্তক্ষেপ ক্ষমতার পৃথকীকরণ নীতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ঢালাওভাবে সংশোধনী বাতিল করলে দেশ আবারও একদলীয় রাজনৈতিক ব্যবস্থার ঝুঁকিতে পড়তে পারে।
এর আগে সোমবার তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলসহ পঞ্চদশ সংশোধনীর কয়েকটি বিধান অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি শুরু হয়। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগে মামলার শুনানি চলছে।
উল্লেখ্য, গত বছরের রায়ে হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তিসংক্রান্ত কয়েকটি ধারা এবং গণভোটের বিধান বাতিলের সিদ্ধান্তকে অসাংবিধানিক ঘোষণা করলেও পঞ্চদশ সংশোধনী পুরোপুরি বাতিল করেননি। আদালত বাকি বিষয়গুলো ভবিষ্যতে সংসদ জনগণের মতামতের ভিত্তিতে সংশোধনের সুযোগ রাখেন।
আরও পড়ুন
- • সংসদ অধিবেশন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়
- • সংসদে শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী
- • খামেনির জানাজার মধ্যেই ইরানকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি!
- • বিদায়ে মাথা নষ্ট রোনালদোর, ইউরো কাপকেই বিশ্বকাপ বলে দাবি
- • পঞ্চদশ সংশোধনী পুরো বাতিল চাইলেন আইনজীবী
- • বিয়ের আগেই ডিম্বাণু সংরক্ষণ! বিস্ফোরক স্বীকারোক্তি কৃতির
- • মিসর ম্যাচের আগে সুখবর পেল আর্জেন্টিনা
- • এফ-৩৫ ঘিরে ট্রাম্পের সিদ্ধান্তে ক্ষুব্ধ নেতানিয়াহু
- • দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমলো
- • প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’
- • লাহোরে কোচিংয়ের ছাদ ধসে ১৪ শিশু নিহত, আহত ৫
- • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৬তম প্রতিষ্ঠাবর্ষিকী আজ
- • অবশেষে খামেনির শেষকৃত্যে শ্রদ্ধা জানাল সৌদি
- • খামেনির শেষবিদায়ে ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান
- • ডিএমপির আওতায় আসছে পূর্বাচল, হবে ৪ থানা ও ৬ তদন্তকেন্দ্র
- • জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল
- • ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
- • ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার দাবি নাহিদ ইসলামের
