দীর্ঘ অসুস্থতার পর না ফেরার দেশে আফগান পেসার শাপুর জাদরান
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭ জুলাই, ২০২৬, ১৫:১৯
আফগানিস্তান ক্রিকেটের উত্থানের অন্যতম কারিগর এবং সাবেক বাঁহাতি ফাস্ট বোলার শাপুর জাদরান আর নেই। দীর্ঘদিন বিরল ও প্রাণঘাতী রোগে ভোগার পর মঙ্গলবার (৭ জুলাই) ৩৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে আফগানিস্তানের ক্রিকেটাঙ্গনে।
শাপুর জাদরানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ভাই ও আফগানিস্তান জাতীয় দলের সাবেক ক্রিকেটার দৌলত জাদরান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, প্রিয় ভাইকে হারানোর শোক ভাষায় প্রকাশ করার মতো নয়।
জানা গেছে, শাপুর ‘হেমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিস’ (HLH) নামে বিরল ও প্রাণঘাতী রোগে আক্রান্ত ছিলেন। চিকিৎসার জন্য চলতি বছরের জানুয়ারি থেকে ভারতের নয়াদিল্লির একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মাঝেমধ্যে শারীরিক অবস্থার উন্নতি হলেও পরে আবার অবনতি ঘটে। শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু হয়।
২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের মাধ্যমে আফগানিস্তান জাতীয় দলে যাত্রা শুরু করেন শাপুর জাদরান। ২০২০ সালে দেশের হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন তিনি। জাতীয় দলের জার্সিতে তিনি ৮০টি আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়ে ওয়ানডেতে ৪৩টি এবং টি-টোয়েন্টিতে ৩৭টি উইকেটসহ মোট ৮০টি উইকেট শিকার করেন।
তিনি আফগানিস্তানের হয়ে তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন। এছাড়া ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানের প্রথম অংশগ্রহণকারী দলেরও সদস্য ছিলেন।
তার ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত আসে ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে। রোমাঞ্চকর সেই লড়াইয়ে শেষ ব্যাটার হিসেবে ক্রিজে থেকে জয়সূচক রান করে আফগানিস্তানকে বিশ্বকাপ ইতিহাসের প্রথম জয় এনে দেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে কয়েক বছর দূরে থাকার পর ২০২৫ সালের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন শাপুর। বিদায়ী বার্তায় তিনি লিখেছিলেন, ক্রিকেট শুধু একটি খেলা নয়, এটি ছিল তার আবেগ, পরিচয় এবং জীবনের উদ্দেশ্য।
তার অবসরের সময় আফগানিস্তান ক্রিকেট বোর্ড তাকে দেশের ক্রিকেটের উত্থানের অন্যতম প্রধান ব্যক্তিত্ব হিসেবে আখ্যায়িত করে এবং জাতীয় ক্রিকেটে তার অসামান্য অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে।
বাঁহাতি পেস, আগ্রাসী বোলিং এবং স্বতন্ত্র উদযাপনের জন্য পরিচিত শাপুর জাদরান আফগান ক্রিকেটের স্বর্ণালী অধ্যায়ের অন্যতম মুখ ছিলেন। তার মৃত্যুতে আফগানিস্তান হারাল ক্রিকেট ইতিহাসের এক গুরুত্বপূর্ণ নায়ককে। তবে দেশের ক্রিকেটকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করার পথে তার অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।
আরও পড়ুন
- • পানির নিচে চট্টগ্রাম, এইচএসসি পরীক্ষা নিয়ে শঙ্কা!
- • কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি, জলবিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট চালু
- • বেনাপোলে ভুক্তভুগীদের জন্য হাফওয়ে শেল্টার হোম চালু
- • সংসদ অধিবেশন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়
- • সংসদে শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী
- • খামেনির জানাজার মধ্যেই ইরানকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি!
- • বিদায়ে মাথা নষ্ট রোনালদোর, ইউরো কাপকেই বিশ্বকাপ বলে দাবি
- • পঞ্চদশ সংশোধনী পুরো বাতিল চাইলেন আইনজীবী
- • দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমলো
- • লাহোরে কোচিংয়ের ছাদ ধসে ১৪ শিশু নিহত, আহত ৫
- • প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’
- • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৬তম প্রতিষ্ঠাবর্ষিকী আজ
- • অবশেষে খামেনির শেষকৃত্যে শ্রদ্ধা জানাল সৌদি
- • খামেনির শেষবিদায়ে ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান
- • ডিএমপির আওতায় আসছে পূর্বাচল, হবে ৪ থানা ও ৬ তদন্তকেন্দ্র
- • জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল
- • ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
- • ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার দাবি নাহিদ ইসলামের
