০৭ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২২:৫৮

শিরোনাম
খামেনির জানাজার মধ্যেই ইরানকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি! বিদায়ে মাথা নষ্ট রোনালদোর, ইউরো কাপকেই বিশ্বকাপ বলে দাবি স্বাস্থ্যখাতের ঘাটতি দূর করতে কাজ করছে সরকার: ডা. জুবাইদা রহমান প্রতিরক্ষা ব্যয় বাড়াতে বড় অস্ত্রচুক্তির পথে ন্যাটো সদস্যরা চট্টগ্রামে ৩৩০.৮ মিমি বৃষ্টিপাতের রেকর্ড, বিভিন্ন স্থানে জলাবদ্ধতা পঞ্চদশ সংশোধনী বাতিলে আপিলের শুনানি বুধবার পর্যন্ত মুলতবি বিবাহবন্ধনে আমির খান ও গৌরী স্প্র্যাট, ভাইরাল প্রথম নাচের ভিডিও বিশ্ববাজারে ফের বাড়লো গ্যাস ও তেলের দাম দীর্ঘ অসুস্থতার পর না ফেরার দেশে আফগান পেসার শাপুর জাদরান খামেনির শোকযাত্রায় উপস্থিত আহমাদিনেজাদ, মৃত্যুর গুঞ্জনের অবসান

পানির নিচে চট্টগ্রাম, এইচএসসি পরীক্ষা নিয়ে শঙ্কা!

পানির নিচে চট্টগ্রাম, এইচএসসি পরীক্ষা নিয়ে শঙ্কা!

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৭ জুলাই, ২০২৬, ২১:৫৪

টানা মুষলধারে বৃষ্টি ও জোয়ারের পানিতে কার্যত পানিবন্দি চট্টগ্রাম মহানগর। এমন পরিস্থিতিতে বুধবার (৮ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা নিয়ে চরম উদ্বেগে রয়েছেন পরীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্টরা।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ৯৯ হাজার ৬৮৮ জন শিক্ষার্থী। এর মধ্যে শুধু চট্টগ্রাম জেলাতেই রয়েছেন ৭০ হাজার ৯৭৪ জন পরীক্ষার্থী। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় তাদের নিরাপদে ও সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৯টা পর্যন্ত পতেঙ্গা আবহাওয়া অফিস ২৪ ঘণ্টায় ৩৩০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। নগরীর কয়েকটি এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ ৪১২ মিলিমিটার পর্যন্ত পৌঁছেছে।

অতিবৃষ্টি ও জোয়ারের পানিতে চকবাজার, মুরাদপুর, আগ্রাবাদ, হালিশহর, বাকলিয়াসহ নগরীর বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে। অনেক সড়ক ও রেললাইন পানির নিচে চলে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। নিচু এলাকাগুলোতে হাঁটুসমান পানি জমে থাকায় তীব্র যানবাহন সংকট দেখা দিয়েছে। রিকশা ও অটোরিকশার ভাড়াও কয়েকগুণ বেড়েছে।

এদিকে বিদ্যুৎ বিচ্ছিন্নতা ও বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় পরীক্ষার্থীদের প্রস্তুতিও ব্যাহত হচ্ছে। অনেকেই মোমবাতির আলোয় পড়াশোনা করতে বাধ্য হয়েছেন।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা শাখার সচিব প্রফেসর মোহাম্মদ জহিরুল হক স্বপন জানিয়েছেন, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট জেলার প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে তথ্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে।

তিনি বলেন, শুধু একটি বোর্ডের পরীক্ষা স্থগিত করার সুযোগ নেই। পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হলে সেটি সারাদেশের জন্যই কার্যকর হবে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়।

পরিস্থিতির উন্নতি না হলে প্রায় এক লাখ পরীক্ষার্থীর নিরাপদে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো এবং নির্বিঘ্নে পরীক্ষা আয়োজন নিয়ে উদ্বেগ আরও বাড়ছে। এখন সবার নজর শিক্ষা মন্ত্রণালয়ের পরবর্তী সিদ্ধান্তের দিকে।

প্রতিফলন/এনজেএস

আরও পড়ুন