০৪ জুলাই ২০২৬, শনিবার, ০০:০০

শিরোনাম
জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল ১৫০ সামরিক কর্মকর্তার পদোন্নতি-সুবিধা ঘোষণা নতুন বেতন কাঠামো নিয়ে যা জানাল সরকার এআই যুগেও নৈতিক সাংবাদিকতার তাগিদ তথ্যমন্ত্রীর রোহিঙ্গা সংকটে নতুন উদ্বেগ, কমছে বৈশ্বিক সহায়তা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৬৫ বিলিয়ন ডলার ভূমিকম্প প্রস্তুতি ও বৃক্ষরোপণে ডিএসসিসির উচ্চপর্যায়ের কমিটি লোডশেডিং ও ভূতুড়ে বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের জরুরি সভা

ফরম জটিলতা কাটিয়ে পরীক্ষায় বসছে এইচএসসি ৮ শিক্ষার্থী

ফরম জটিলতা কাটিয়ে পরীক্ষায় বসছে এইচএসসি ৮ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩ জুলাই, ২০২৬, ২০:২০

নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর সরকারি কলেজের আট এইচএসসি পরীক্ষার্থী ফরম পূরণের টাকা জমা দিয়েও পরীক্ষায় অংশ নিতে না পারার ঘটনায় দ্রুত ব্যবস্থা নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রীর নির্দেশে তাদের ফরম পূরণ সম্পন্ন হয়েছে এবং শনিবার (৪ জুলাই) থেকে তারা নিয়মিত পরীক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশ নিতে পারবেন।

শুক্রবার (৩ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সিনিয়র জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরীর সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

জানা গেছে, কলেজের অফিস সহকারী অমিত কুমার সরকার শিক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণের টাকা নিলেও তা যথাযথভাবে বোর্ডে জমা দেননি। ফলে প্রবেশপত্র না পাওয়ায় তারা বৃহস্পতিবার শুরু হওয়া এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি।

ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন শিক্ষামন্ত্রী। একই সঙ্গে নাটোরের পুলিশ সুপার ও লালপুর থানার ওসির সঙ্গে কথা বলে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেন। পরে পুলিশ অমিত কুমার সরকারকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

এদিকে, আব্দুলপুর সরকারি কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মাহমুদকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

অন্যদিকে, বগুড়ার সারিয়াকান্দিতে রেজিস্ট্রেশন নম্বরের ভুলের কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা এক শিক্ষার্থীর বিষয়েও ব্যবস্থা নেওয়া হয়েছে। তার ফরম পূরণও সম্পন্ন হয়েছে এবং তিনিও শনিবার থেকে নিয়মিত পরীক্ষায় অংশ নিতে পারবেন।

প্রতিফলন/এনজেএস

আরও পড়ুন