০৭ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২৩:১২

শিরোনাম
খামেনির জানাজার মধ্যেই ইরানকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি! বিদায়ে মাথা নষ্ট রোনালদোর, ইউরো কাপকেই বিশ্বকাপ বলে দাবি স্বাস্থ্যখাতের ঘাটতি দূর করতে কাজ করছে সরকার: ডা. জুবাইদা রহমান প্রতিরক্ষা ব্যয় বাড়াতে বড় অস্ত্রচুক্তির পথে ন্যাটো সদস্যরা চট্টগ্রামে ৩৩০.৮ মিমি বৃষ্টিপাতের রেকর্ড, বিভিন্ন স্থানে জলাবদ্ধতা পঞ্চদশ সংশোধনী বাতিলে আপিলের শুনানি বুধবার পর্যন্ত মুলতবি বিবাহবন্ধনে আমির খান ও গৌরী স্প্র্যাট, ভাইরাল প্রথম নাচের ভিডিও বিশ্ববাজারে ফের বাড়লো গ্যাস ও তেলের দাম দীর্ঘ অসুস্থতার পর না ফেরার দেশে আফগান পেসার শাপুর জাদরান খামেনির শোকযাত্রায় উপস্থিত আহমাদিনেজাদ, মৃত্যুর গুঞ্জনের অবসান

শেষ ষোলোতে আর্জেন্টিনার একাদশে তিন পরিবর্তন

শেষ ষোলোতে আর্জেন্টিনার একাদশে তিন পরিবর্তন

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৭ জুলাই, ২০২৬, ২২:০৭

বিশ্বকাপের শেষ ষোলোর হাইভোল্টেজ লড়াইয়ে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মিশর। নকআউটের এই ম্যাচে জয়ী দল উঠবে কোয়ার্টার ফাইনালে, আর হেরে যাওয়া দলের শেষ হবে বিশ্বকাপ অভিযান। ম্যাচকে সামনে রেখে দুই দলই শুরুর একাদশে এনেছে একাধিক পরিবর্তন।

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি কেপ ভার্দের বিপক্ষে খেলা একাদশে তিনটি পরিবর্তন করেছেন। দলে ফিরেছেন নিকোলাস তাগলিয়াফিকো, লিয়ান্দ্রো পারেদেস ও হুলিয়ান আলভারেজ। তাদের জায়গা করে দিতে বেঞ্চে বসেছেন ফাকুন্দো মেদিনা, থিয়াগো আলমাদা ও লাউতারো মার্তিনেজ।

আলবিসেলেস্তেদের একাদশে আছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। রক্ষণে নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ ও নিকোলাস তাগলিয়াফিকো। মাঝমাঠে খেলবেন রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ ও আলেক্সিস ম্যাক অ্যালিস্টার। আর আক্রমণভাগে লিওনেল মেসির সঙ্গে থাকবেন হুলিয়ান আলভারেজ।

অন্যদিকে, অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলোয় ওঠা মিশরও একাদশে দুটি পরিবর্তন এনেছে। সুযোগ পেয়েছেন মোহানাদ লাশিন ও হাইসেম হাসান। তাদের জায়গায় বেঞ্চে গেছেন হামদি ফাতি ও ওমর মারমুশ।

মিশরের একাদশে রয়েছেন গোলরক্ষক মোস্তাফা শোবেইর। রক্ষণে মোহাম্মদ হানি, ইয়াসের ইব্রাহিম, রামি রাবিয়া ও করিম হাফেজ। মাঝমাঠে মারওয়ান আতিয়া, মোহানাদ লাশিন, এমাম আশুর ও হাইসেম হাসান। আক্রমণে নেতৃত্ব দেবেন মোহাম্মদ সালাহ, তার সঙ্গী মোস্তাফা জিকো।

শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামায় মেসি-সালাহর এই মহারণ ঘিরে ফুটবলপ্রেমীদের প্রত্যাশা এখন তুঙ্গে।

প্রতিফলন/এনজেএস

আরও পড়ুন