০৭ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২১:৫৯

শিরোনাম
খামেনির জানাজার মধ্যেই ইরানকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি! বিদায়ে মাথা নষ্ট রোনালদোর, ইউরো কাপকেই বিশ্বকাপ বলে দাবি স্বাস্থ্যখাতের ঘাটতি দূর করতে কাজ করছে সরকার: ডা. জুবাইদা রহমান প্রতিরক্ষা ব্যয় বাড়াতে বড় অস্ত্রচুক্তির পথে ন্যাটো সদস্যরা চট্টগ্রামে ৩৩০.৮ মিমি বৃষ্টিপাতের রেকর্ড, বিভিন্ন স্থানে জলাবদ্ধতা পঞ্চদশ সংশোধনী বাতিলে আপিলের শুনানি বুধবার পর্যন্ত মুলতবি বিবাহবন্ধনে আমির খান ও গৌরী স্প্র্যাট, ভাইরাল প্রথম নাচের ভিডিও বিশ্ববাজারে ফের বাড়লো গ্যাস ও তেলের দাম দীর্ঘ অসুস্থতার পর না ফেরার দেশে আফগান পেসার শাপুর জাদরান খামেনির শোকযাত্রায় উপস্থিত আহমাদিনেজাদ, মৃত্যুর গুঞ্জনের অবসান

পঞ্চদশ সংশোধনী বাতিলে আপিলের শুনানি বুধবার পর্যন্ত মুলতবি

পঞ্চদশ সংশোধনী বাতিলে আপিলের শুনানি বুধবার পর্যন্ত মুলতবি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৭ জুলাই, ২০২৬, ১৬:২৩

সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের বিষয়ে দায়ের করা আপিলের শুনানি আগামী বুধবার (৮ জুলাই) পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ।

মঙ্গলবার (৭ জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।

আদালতে রিটকারী ড. বদিউল আলম মজুমদারের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শরীফ ভূঁইয়া। জামায়াতে ইসলামীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির এবং বীর মুক্তিযোদ্ধা মো. মোফাজ্জল হোসেনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির।

এর আগে, গত ১৩ নভেম্বর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি দেন আপিল বিভাগ। এরপর থেকেই আপিল শুনানি শুরু হয়।

২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাস হয় এবং ৩ জুলাই রাষ্ট্রপতির অনুমোদনের মাধ্যমে তা কার্যকর হয়। এই সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা হয়। পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া, জাতীয় সংসদে নারীদের সংরক্ষিত আসন ৪৫ থেকে ৫০-এ উন্নীত করা, ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা পুনর্বহাল এবং রাষ্ট্রের মূলনীতি হিসেবে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা সংযোজন করা হয়।

এছাড়া অসাংবিধানিকভাবে রাষ্ট্রক্ষমতা দখলকে রাষ্ট্রদ্রোহ হিসেবে গণ্য করে সর্বোচ্চ শাস্তির বিধান যুক্ত করা হয়। একই সঙ্গে নির্বাচন অনুষ্ঠানের সময়সীমাও পরিবর্তন করে সংসদের মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের বিধান রাখা হয়।

পঞ্চদশ সংশোধনী বাতিলের নির্দেশনা চেয়ে ২০২৪ সালে হাইকোর্টে রিট করেন সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদারসহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি। ওই বছরের ১৯ আগস্ট হাইকোর্ট রুল জারি করে জানতে চান, কেন এই সংশোধনী সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না।

পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, গণফোরামসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন ইন্টারভেনার হিসেবে মামলায় যুক্ত হন। একই বিষয়ে পৃথক রিট করেন নওগাঁর রানীনগরের বীর মুক্তিযোদ্ধা মো. মোফাজ্জল হোসেন।

রুলের ওপর শুনানি শেষে ২০২৪ সালের ১৭ ডিসেম্বর হাইকোর্ট রায় দেন। সেই রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি এখন আপিল বিভাগে চলছে।

আরও পড়ুন