সংসদে শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৭ জুলাই, ২০২৬, ২১:০২
জাতীয় সংসদ অধিবেশন পরিদর্শনে আসা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের পড়াশোনার খোঁজখবর নেন এবং দেশ গঠনে ভূমিকা রাখতে নিজেদের দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে সংসদ অধিবেশনের বিরতির সময় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।
সরকারের উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের জাতীয় সংসদ পরিদর্শন ও অধিবেশন সরাসরি দেখার সুযোগ দেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে মঙ্গলবার চারজন বিদেশি শিক্ষার্থীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা সংসদ ভবন পরিদর্শন করেন।
সংসদ ভবনের স্থাপত্যশৈলী ও লাইব্রেরি ঘুরে দেখার পাশাপাশি তারা অধিবেশনও প্রত্যক্ষ করেন। বিরতির সময় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পান তারা।
এদিন নারায়ণগঞ্জের রূপগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, নটর ডেম কলেজ, বাংলাদেশ লিগ্যাল এইডের মাধ্যমে আসা ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের চারজন শিক্ষার্থীসহ একটি প্রতিনিধি দল এবং সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের প্রতিনিধিরা সংসদ ভবন পরিদর্শনে অংশ নেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজন মাহমুদ জানান, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় অবদান রাখার আহ্বান জানান।
আরও পড়ুন
- • কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি, জলবিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট চালু
- • বেনাপোলে ভুক্তভুগীদের জন্য হাফওয়ে শেল্টার হোম চালু
- • সংসদ অধিবেশন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়
- • সংসদে শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী
- • খামেনির জানাজার মধ্যেই ইরানকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি!
- • বিদায়ে মাথা নষ্ট রোনালদোর, ইউরো কাপকেই বিশ্বকাপ বলে দাবি
- • পঞ্চদশ সংশোধনী পুরো বাতিল চাইলেন আইনজীবী
- • বিয়ের আগেই ডিম্বাণু সংরক্ষণ! বিস্ফোরক স্বীকারোক্তি কৃতির
- • দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমলো
- • লাহোরে কোচিংয়ের ছাদ ধসে ১৪ শিশু নিহত, আহত ৫
- • প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’
- • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৬তম প্রতিষ্ঠাবর্ষিকী আজ
- • অবশেষে খামেনির শেষকৃত্যে শ্রদ্ধা জানাল সৌদি
- • খামেনির শেষবিদায়ে ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান
- • ডিএমপির আওতায় আসছে পূর্বাচল, হবে ৪ থানা ও ৬ তদন্তকেন্দ্র
- • জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল
- • ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
- • ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার দাবি নাহিদ ইসলামের
