০৭ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২১:১৬

শিরোনাম
খামেনির জানাজার মধ্যেই ইরানকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি! বিদায়ে মাথা নষ্ট রোনালদোর, ইউরো কাপকেই বিশ্বকাপ বলে দাবি স্বাস্থ্যখাতের ঘাটতি দূর করতে কাজ করছে সরকার: ডা. জুবাইদা রহমান প্রতিরক্ষা ব্যয় বাড়াতে বড় অস্ত্রচুক্তির পথে ন্যাটো সদস্যরা চট্টগ্রামে ৩৩০.৮ মিমি বৃষ্টিপাতের রেকর্ড, বিভিন্ন স্থানে জলাবদ্ধতা পঞ্চদশ সংশোধনী বাতিলে আপিলের শুনানি বুধবার পর্যন্ত মুলতবি বিবাহবন্ধনে আমির খান ও গৌরী স্প্র্যাট, ভাইরাল প্রথম নাচের ভিডিও বিশ্ববাজারে ফের বাড়লো গ্যাস ও তেলের দাম দীর্ঘ অসুস্থতার পর না ফেরার দেশে আফগান পেসার শাপুর জাদরান খামেনির শোকযাত্রায় উপস্থিত আহমাদিনেজাদ, মৃত্যুর গুঞ্জনের অবসান

মিসর ম্যাচের আগে সুখবর পেল আর্জেন্টিনা

মিসর ম্যাচের আগে সুখবর পেল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৭ জুলাই, ২০২৬, ১৯:৩৫

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মিসরের মুখোমুখি হওয়ার আগে বড় স্বস্তি পেয়েছে আর্জেন্টিনা। কেপ ভার্দের বিপক্ষে তীব্র গরম ও আর্দ্রতায় ভোগার পর এবার শীতাতপ নিয়ন্ত্রিত স্টেডিয়ামে খেলবে লিওনেল মেসির দল।

বাংলাদেশ সময় মঙ্গলবার (৭ জুলাই) রাত ১০টায় যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে মিসরের বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। জয় পেলেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হবে আলবিসেলেস্তেদের।

মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়াম সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত হওয়ায় বাইরের তাপমাত্রা ও আর্দ্রতার প্রভাব খেলায় পড়বে না। প্রয়োজন অনুযায়ী স্টেডিয়ামের ছাদ খোলা ও বন্ধ করার ব্যবস্থাও রয়েছে। বাইরে তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকলেও মাঠের ভেতরের পরিবেশ থাকবে খেলোয়াড়দের জন্য স্বস্তিদায়ক।

এর আগে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারানোর ম্যাচে তীব্র গরম ও আর্দ্রতায় নাকাল হয়েছিল আর্জেন্টিনা। ১২০ মিনিটের সেই লড়াইয়ে অতিরিক্ত গরমে ফাকুন্দো মেদিনা ও এনজো ফার্নান্দেজসহ কয়েকজন খেলোয়াড় পেশিতে টানের সমস্যায় পড়েন।

ম্যাচ শেষে অধিনায়ক লিওনেল মেসি এবং কোচ লিওনেল স্কালোনি দুজনই স্বীকার করেছিলেন, প্রতিকূল আবহাওয়া খেলোয়াড়দের ওপর বাড়তি শারীরিক চাপ তৈরি করেছিল।

তবে মিসরের বিপক্ষে সেই দুশ্চিন্তা থাকছে না। নিয়ন্ত্রিত পরিবেশে খেলতে পারায় নিজেদের স্বাভাবিক ছন্দে ফুটবল খেলতে বাড়তি সুবিধা পাবে আর্জেন্টিনা।

আর্জেন্টাইন সংবাদমাধ্যমগুলোর মতে, গ্রুপ পর্বে ডালাসে যে আরামদায়ক পরিবেশে খেলেছিল দলটি, আটলান্টাতেও একই ধরনের সুবিধা মিলবে। তবে আবহাওয়া অনুকূলে থাকলেও নকআউট পর্বের ম্যাচ সহজ হবে না। তাই কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করতে মিসরের বিপক্ষে সর্বোচ্চ মনোযোগ নিয়েই মাঠে নামবে মেসির দল।

আরও পড়ুন