০৭ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৮:১৪

শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন জাহেদ উর রহমান সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা সারা দেশে গ্যাসের চাপ কমতে পারে, সতর্ক করল পেট্রোবাংলা গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ডিএমপির ডিসি পদে রদবদল, বদলি হলেন ৬ কর্মকর্তা জাতিসংঘে বাংলাদেশি শান্তিরক্ষী বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সার্ককে কার্যকর আঞ্চলিক জোট হিসেবে গড়ে তুলতে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিশ্বকাপের শেষ চার ম্যাচের জন্য নতুন বল উন্মোচন করল অ্যাডিডাস

বিশ্বকাপের শেষ চার ম্যাচের জন্য নতুন বল উন্মোচন করল অ্যাডিডাস

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৭ জুলাই, ২০২৬, ১২:২৫

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ চার ম্যাচকে সামনে রেখে বিশেষ সংস্করণের অফিসিয়াল ম্যাচ বল ‘ট্রিওন্ডা ফাইনাল (TRIONDA FINAL)’ উন্মোচন করেছে অ্যাডিডাস। দুটি সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং ফাইনালে এই বল ব্যবহার করা হবে।

গত বছরের অক্টোবরে প্রকাশিত ‘ট্রিওন্ডা’ বলের আধুনিক সংস্করণ এটি। আগের বলের প্রযুক্তিগত সক্ষমতা ও পারফরম্যান্স অপরিবর্তিত রাখা হলেও নকশায় আনা হয়েছে নতুনত্ব। বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম টুর্নামেন্টের শেষ চার ম্যাচের জন্য সম্পূর্ণ ভিন্ন ডিজাইনের অফিসিয়াল ম্যাচ বল তৈরি করেছে অ্যাডিডাস।

‘ট্রিওন্ডা ফাইনাল’-এর নকশায় বিশ্বকাপ ট্রফির অনুপ্রেরণা ফুটিয়ে তোলা হয়েছে। কালো রঙের ওপর সোনালি অলংকরণ বলটিকে দিয়েছে আকর্ষণীয় ও স্বতন্ত্র রূপ, যা বিশ্বকাপ জয়ের প্রতীকী আবহ প্রকাশ করে।

বিশেষ এই বলে স্থান পেয়েছে ২০২৬ বিশ্বকাপের ১৬টি স্বাগতিক শহরের পরিচিতি। এর মধ্যে সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ও ফাইনালের আয়োজক ডালাস, আটলান্টা, মিয়ামি এবং নিউ জার্সিকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে। পাশাপাশি বোস্টন, গুয়াদালাহারা, হিউস্টন, কানসাস সিটি, লস অ্যাঞ্জেলেস, মেক্সিকো সিটি, মনতেরে, ফিলাডেলফিয়া, সান ফ্রান্সিসকো বে এরিয়া, সিয়াটল, টরন্টো ও ভ্যাঙ্কুভারের নামও নকশায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

নতুন বল উন্মোচন অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, বিশ্বকাপের শেষ চারটি ম্যাচে ‘ট্রিওন্ডা ফাইনাল’ ব্যবহার করা হবে। তার মতে, পুরো টুর্নামেন্টে ‘ট্রিওন্ডা’ অসংখ্য স্মরণীয় মুহূর্তের সাক্ষী হয়েছে এবং এটি তিন স্বাগতিক দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ঐক্য ও ফুটবলের প্রতি ভালোবাসার প্রতীক।

তিনি আরও বলেন, বিশ্বকাপের শেষ পর্যায়ের প্রতিটি পাস, শট, সেভ ও গোলের সঙ্গে এই বল এবং স্বাগতিক শহরগুলোর অবদানও ফুটবল ইতিহাসের অংশ হয়ে থাকবে।

নকশার পাশাপাশি প্রযুক্তিতেও নতুনত্ব আনা হয়েছে ‘ট্রিওন্ডা ফাইনাল’-এ। এতে ব্যবহার করা হয়েছে কানেক্টেড বল প্রযুক্তি, যার মাধ্যমে রিয়েল-টাইমে বলের গতিবিধি ও বিভিন্ন তথ্য সংগ্রহ করা সম্ভব হবে। এই প্রযুক্তি রেফারিদের আরও দ্রুত ও নির্ভুল সিদ্ধান্ত নিতে সহায়তা করবে এবং ম্যাচ বিশ্লেষণেও যুক্ত করবে আধুনিক প্রযুক্তিগত সুবিধা।

আরও পড়ুন