০৭ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৮:১৫

শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন জাহেদ উর রহমান সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা সারা দেশে গ্যাসের চাপ কমতে পারে, সতর্ক করল পেট্রোবাংলা গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ডিএমপির ডিসি পদে রদবদল, বদলি হলেন ৬ কর্মকর্তা জাতিসংঘে বাংলাদেশি শান্তিরক্ষী বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সার্ককে কার্যকর আঞ্চলিক জোট হিসেবে গড়ে তুলতে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিশ্বকাপ থেকে বিদায়ের পরই পর্তুগালের কোচের পদ ছাড়লেন রবার্তো মার্তিনেজ

বিশ্বকাপ থেকে বিদায়ের পরই পর্তুগালের কোচের পদ ছাড়লেন রবার্তো মার্তিনেজ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৭ জুলাই, ২০২৬, ১০:০৮

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে স্পেনের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পরপরই পর্তুগাল জাতীয় ফুটবল দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন রবার্তো মার্তিনেজ।

নাটকীয় ম্যাচ শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের সিদ্ধান্তের কথা জানান স্প্যানিশ এই কোচ।

আবেগঘন কণ্ঠে মার্তিনেজ বলেন, “পর্তুগাল দলের দায়িত্ব নেওয়ার মূল লক্ষ্য ছিল বিশ্বকাপ জেতা। যেহেতু সেই লক্ষ্য পূরণ করতে পারিনি, তাই এই দায়িত্বে আর চালিয়ে যাওয়ার কোনো অর্থ দেখি না। এখানেই পর্তুগাল দলের সঙ্গে আমার অধ্যায়ের সমাপ্তি।”

বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে শেষ মুহূর্তে মিকেল মেরিনোর করা একমাত্র গোলে স্পেনের কাছে ১-০ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় পর্তুগাল।

দলের এই ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়েই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন মার্তিনেজ। তার বিদায়ের মধ্য দিয়ে পর্তুগাল ফুটবল ফেডারেশনের সামনে এখন নতুন প্রধান কোচ নিয়োগের চ্যালেঞ্জ তৈরি হয়েছে।

বিশ্বকাপ জয়ের প্রত্যাশা নিয়ে আসা পর্তুগালের এবারের অভিযান শেষ হওয়ায় দেশটির ফুটবলাঙ্গনে নতুন করে দল গঠনের পরিকল্পনা ও ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে আলোচনা শুরু হয়েছে।

আরও পড়ুন