যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭ জুলাই, ২০২৬, ০৯:৫৭
২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বেলজিয়াম। ফুলারিন বালোগানের নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরও স্বাগতিকদের জন্য তা কোনো ইতিবাচক ফল বয়ে আনতে পারেনি।
মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৬টায় যুক্তরাষ্ট্রের সিয়াটলে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বেলজিয়াম।
ম্যাচের ৯ মিনিটেই এগিয়ে যায় রেড ডেভিলরা। নিকোলাস রাস্কিনের পাস থেকে চার্লস ডি কেটেলার সহজ ফিনিশে বল জালে জড়িয়ে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন।
৩১ মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিকে সমতায় ফেরে যুক্তরাষ্ট্র। মালিক টিলম্যানের নেওয়া শট বেলজিয়ামের ডিফেন্সে লেগে দিক পরিবর্তন করে গোলরক্ষক থিবো কোর্তোয়াকে পরাস্ত করে জালে জড়ায়।
তবে সমতা বেশিক্ষণ টিকতে দেয়নি বেলজিয়াম। মাত্র দুই মিনিট পর, ৩৩তম মিনিটে লিয়ান্দ্রো ট্রোসার্ডের ক্রস থেকে হেডে নিজের দ্বিতীয় গোল করেন চার্লস ডি কেটেলার। ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় ইউরোপের দলটি।
দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি বাড়ায় যুক্তরাষ্ট্র। কিন্তু ৫৭ মিনিটে গোলরক্ষক ম্যাট ফ্রিস বক্সের বাইরে এসে বলের নিয়ন্ত্রণ হারালে চার্লস ডি কেটেলার সেটি হ্যান্স ভানাকেনের দিকে বাড়িয়ে দেন। ফাঁকা জালে বল পাঠিয়ে ব্যবধান ৩-১ করেন ভানাকেন।
শেষ দিকে গোলের জন্য মরিয়া হয়ে খেললেও স্বাগতিকরা আর সফল হতে পারেনি। বরং ম্যাচের শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রের ডিফেন্ডারের কাছ থেকে বল ছিনিয়ে নিয়ে রোমেলু লুকাকু চতুর্থ গোল করে বেলজিয়ামের বড় জয় নিশ্চিত করেন।
৪-১ গোলের দাপুটে জয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে বেলজিয়াম। শেষ আটে তাদের প্রতিপক্ষ হবে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল স্পেন।
আরও পড়ুন
- • ওয়ারফেজের নতুন স্টুডিও ট্র্যাক ‘গিরগিটি’ প্রকাশিত
- • স্বাস্থ্যখাতের ঘাটতি দূর করতে কাজ করছে সরকার: ডা. জুবাইদা রহমান
- • প্রতিরক্ষা ব্যয় বাড়াতে বড় অস্ত্রচুক্তির পথে ন্যাটো সদস্যরা
- • চট্টগ্রামে ৩৩০.৮ মিমি বৃষ্টিপাতের রেকর্ড, বিভিন্ন স্থানে জলাবদ্ধতা
- • পঞ্চদশ সংশোধনী বাতিলে আপিলের শুনানি বুধবার পর্যন্ত মুলতবি
- • দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরছেন বুবলী
- • বিবাহবন্ধনে আমির খান ও গৌরী স্প্র্যাট, ভাইরাল প্রথম নাচের ভিডিও
- • বিশ্ববাজারে ফের বাড়লো গ্যাস ও তেলের দাম
- • দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমলো
- • লাহোরে কোচিংয়ের ছাদ ধসে ১৪ শিশু নিহত, আহত ৫
- • প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’
- • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৬তম প্রতিষ্ঠাবর্ষিকী আজ
- • অবশেষে খামেনির শেষকৃত্যে শ্রদ্ধা জানাল সৌদি
- • ডিএমপির আওতায় আসছে পূর্বাচল, হবে ৪ থানা ও ৬ তদন্তকেন্দ্র
- • খামেনির শেষবিদায়ে ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান
- • জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল
- • ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
- • ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার দাবি নাহিদ ইসলামের
