০৭ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৮:১৪

শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন জাহেদ উর রহমান সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা সারা দেশে গ্যাসের চাপ কমতে পারে, সতর্ক করল পেট্রোবাংলা গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ডিএমপির ডিসি পদে রদবদল, বদলি হলেন ৬ কর্মকর্তা জাতিসংঘে বাংলাদেশি শান্তিরক্ষী বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সার্ককে কার্যকর আঞ্চলিক জোট হিসেবে গড়ে তুলতে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রতিরক্ষা ব্যয় বাড়াতে বড় অস্ত্রচুক্তির পথে ন্যাটো সদস্যরা

প্রতিরক্ষা ব্যয় বাড়াতে বড় অস্ত্রচুক্তির পথে ন্যাটো সদস্যরা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৭ জুলাই, ২০২৬, ১৬:২৮

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শীর্ষ বৈঠকের আগে ইউরোপের প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে কয়েক হাজার কোটি ডলারের নতুন অস্ত্রচুক্তি ঘোষণা করতে যাচ্ছে ন্যাটোভুক্ত দেশগুলো।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৭ জুলাই) তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটোর প্রতিরক্ষা শিল্প ফোরামে এসব চুক্তির ঘোষণা দেওয়া হবে। পরে প্রেসিডেন্ট ট্রাম্প তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করবেন এবং সন্ধ্যায় শুরু হওয়া ন্যাটো সম্মেলনে যোগ দেবেন।

সম্মেলনের আগের দিন ন্যাটোর মহাসচিব মার্ক রুট বলেন, ইউরোপীয় দেশগুলো সাম্প্রতিক সময়ে নজিরবিহীনভাবে প্রতিরক্ষা ব্যয় বাড়িয়েছে। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর সৃষ্ট নিরাপত্তা উদ্বেগ এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের ধারাবাহিক চাপ এ ব্যয় বৃদ্ধির অন্যতম কারণ।

তিনি বলেন, এমন একটি জোট গড়ে তোলা হচ্ছে, যেখানে যুক্তরাষ্ট্র এটিকে একটি ন্যায্য অংশীদারিত্ব হিসেবে বিবেচনা করবে।

ন্যাটোর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ইউরোপীয় সদস্য দেশ ও কানাডার সম্মিলিত প্রতিরক্ষা ব্যয় আগের বছরের তুলনায় প্রায় ৯০ বিলিয়ন ডলার বেড়ে ৫৭০ বিলিয়ন ডলারের বেশি হয়েছে, যা প্রায় ২০ শতাংশ প্রবৃদ্ধির সমান।

রয়টার্স জানিয়েছে, ২০১৯ সালে রাশিয়ার এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কারণে এফ-৩৫ কর্মসূচি থেকে বাদ পড়া তুরস্ককে আবারও ওই কর্মসূচিতে ফিরিয়ে আনার বিষয়ে প্রেসিডেন্ট এরদোয়ানকে ইতিবাচক বার্তা দিতে পারেন ট্রাম্প।

এছাড়া ন্যাটো সম্মেলনে ইউক্রেনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে চলতি বছরে ৭০ বিলিয়ন ইউরো সহায়তার প্রতিশ্রুতি দেওয়ার সম্ভাবনা রয়েছে।

যদিও নতুন অস্ত্রচুক্তিগুলোর বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি, তবে নেদারল্যান্ডস ৩ বিলিয়ন ইউরোর বেশি মূল্যের প্রতিরক্ষা প্রকল্প ঘোষণা করবে বলে জানা গেছে। পাশাপাশি ন্যাটো নতুন নজরদারি বিমান কেনার পরিকল্পনা নিয়েছে এবং কানাডা জার্মানির টিকেএমএসের কাছ থেকে সর্বোচ্চ ১২টি সাবমেরিন কেনার সিদ্ধান্ত জানিয়েছে।

আরও পড়ুন