০৭ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২৩:৫৫

শিরোনাম
খামেনির জানাজার মধ্যেই ইরানকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি! বিদায়ে মাথা নষ্ট রোনালদোর, ইউরো কাপকেই বিশ্বকাপ বলে দাবি স্বাস্থ্যখাতের ঘাটতি দূর করতে কাজ করছে সরকার: ডা. জুবাইদা রহমান প্রতিরক্ষা ব্যয় বাড়াতে বড় অস্ত্রচুক্তির পথে ন্যাটো সদস্যরা চট্টগ্রামে ৩৩০.৮ মিমি বৃষ্টিপাতের রেকর্ড, বিভিন্ন স্থানে জলাবদ্ধতা পঞ্চদশ সংশোধনী বাতিলে আপিলের শুনানি বুধবার পর্যন্ত মুলতবি বিবাহবন্ধনে আমির খান ও গৌরী স্প্র্যাট, ভাইরাল প্রথম নাচের ভিডিও বিশ্ববাজারে ফের বাড়লো গ্যাস ও তেলের দাম দীর্ঘ অসুস্থতার পর না ফেরার দেশে আফগান পেসার শাপুর জাদরান খামেনির শোকযাত্রায় উপস্থিত আহমাদিনেজাদ, মৃত্যুর গুঞ্জনের অবসান

অধিভুক্ত কলেজগুলোর জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের কঠোর নির্দেশনা

অধিভুক্ত কলেজগুলোর জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের কঠোর নির্দেশনা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৭ জুলাই, ২০২৬, ১০:১৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ই-মেইল যোগাযোগের ক্ষেত্রে শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া অফিসিয়াল ই-মেইল আইডি (কলেজ কোড@nu.ac.bd) ব্যবহার করার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ব্যক্তিগত বা অন্য কোনো ই-মেইল আইডি থেকে পাঠানো আবেদন, তথ্য বা বার্তা গ্রহণ করা হবে না বলে জানিয়েছে তারা।

সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শন দপ্তর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, এ বিষয়ে ২০২৫ সালের ২৮ জুলাই জারি করা আগের নির্দেশনাতেও স্পষ্টভাবে উল্লেখ ছিল যে, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সব ধরনের ই-মেইল যোগাযোগে কেবল জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সরবরাহ করা অফিসিয়াল ই-মেইল আইডি (কলেজ কোড@nu.ac.bd) ব্যবহার করতে হবে। ব্যক্তিগত বা অন্য কোনো ই-মেইল থেকে পাঠানো বার্তা গ্রহণযোগ্য হবে না।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, নির্দেশনা থাকা সত্ত্বেও অনেক অধিভুক্ত কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান এখনো বিভিন্ন আবেদন, তথ্য ও দাপ্তরিক যোগাযোগের ক্ষেত্রে ব্যক্তিগত বা অন্য ই-মেইল ব্যবহার করছে। এতে দাপ্তরিক কার্যক্রমে বিলম্ব হচ্ছে এবং আবেদন বা তথ্য অনুমোদিত কর্তৃপক্ষের মাধ্যমে পাঠানো হয়েছে কি না, তা যাচাই করতে জটিলতার সৃষ্টি হচ্ছে। ফলে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াও দীর্ঘায়িত হচ্ছে।

এ অবস্থায় কলেজ পরিদর্শন দপ্তরের ই-মেইল [email protected]-এ কোনো আবেদন বা তথ্য পাঠানোর ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া অফিসিয়াল ই-মেইল আইডি (কলেজ কোড@nu.ac.bd) ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ব্যক্তিগত বা অন্য কোনো ই-মেইল আইডি থেকে পাঠানো আবেদন, তথ্য বা বার্তা কোনো অবস্থাতেই গ্রহণ করা হবে না।

আরও পড়ুন