০৬ জুলাই ২০২৬, সোমবার, ১১:৪০

শিরোনাম
অপ্রয়োজনীয় সিজার কমাতে স্বাস্থ্যমন্ত্রীর কঠোর নির্দেশনা জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, আহত ৫৬১: রোড সেফটি ফাউন্ডেশন ১৫ আগস্ট নিউরোসায়েন্সেস হাসপাতালের দ্বিতীয় ইউনিট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী খামেনির জানাযায় অংশ নিয়ে দেশে ফিরেছেন স্পিকার ৩৮ বিচারককে রদবদল করে আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি হামে শিশুমৃত্যুতে ড. ইউনূসের কাছে ১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট ২৭তম বিসিএসে বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিল সরকার শহীদ দিবস হিসেবে পালিত হবে ১৬ জুলাই

জুডিশিয়াল সার্ভিসে রদবদল, চার বিচারকের পদোন্নতি ও ৩৪ জনকে বদলি

জুডিশিয়াল সার্ভিসে রদবদল, চার বিচারকের পদোন্নতি ও ৩৪ জনকে বদলি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬ জুলাই, ২০২৬, ১০:১১

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের চার সদস্যকে পদোন্নতি দিয়ে নতুন কর্মস্থলে পদায়ন করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। একই সঙ্গে জুডিশিয়াল সার্ভিসের আরও ৩৪ জন বিচারককে বিভিন্ন কর্মস্থলে বদলি করা হয়েছে।

রোববার (৫ জুলাই) আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে চারজন সিনিয়র সিভিল জজকে জ্যেষ্ঠতাসহ যুগ্ম জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতির পাশাপাশি তাদের নতুন কর্মস্থলেও পদায়ন করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা নতুন দায়িত্ব পালন করবেন।

অন্য এক প্রজ্ঞাপনে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ৩৪ জন সদস্যকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

আদেশে বলা হয়েছে, বর্তমানে কর্মরত বিচারকদের আগামী ৭ জুলাইয়ের মধ্যে নিজ নিজ দপ্তর প্রধান কর্তৃক মনোনীত কর্মকর্তার কাছে বর্তমান পদের দায়িত্বভার হস্তান্তর করতে হবে। এরপর তারা বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন।

তবে যেসব বিচারক বর্তমানে প্রশিক্ষণ বা ছুটিতে রয়েছেন, তারা প্রশিক্ষণ বা ছুটি শেষে দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দেবেন।

আইন মন্ত্রণালয় জানিয়েছে, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

আরও পড়ুন