দল নির্বাচন থেকে পেনাল্টি মিস—ব্রাজিলের বিদায়ের ৬ কারণ
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬ জুলাই, ২০২৬, ১০:৩০
২০২৬ ফুটবল বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচজুড়ে আক্রমণে সক্রিয় থাকলেও সুযোগ কাজে লাগাতে ব্যর্থতা, কৌশলগত ভুল এবং একাধিক বিতর্কিত সিদ্ধান্ত সেলেসাওদের বিদায়ের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। এই হারের মাধ্যমে টানা ষষ্ঠবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে ইউরোপের কোনো দলের কাছে হেরে বিদায় নিল ব্রাজিল।
১. শুরুর একাদশ নির্বাচনে প্রশ্ন
ইনজুরির কারণে লুকাস পাকুইতা খেলতে না পারায় তার বিকল্প নির্বাচন ছিল কোচ কার্লো আনচেলোত্তির বড় চ্যালেঞ্জ। তবে সৃজনশীল মিডফিল্ডে নেইমারের বদলে গ্যাব্রিয়েল মার্টিনেল্লিকে শুরুর একাদশে রাখার সিদ্ধান্ত প্রত্যাশিত ফল দেয়নি। মার্টিনেল্লি একটি নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করেন এবং আক্রমণে কাঙ্ক্ষিত প্রভাব রাখতে ব্যর্থ হন।
২. পেনাল্টির সুযোগ হাতছাড়া
গুরুত্বপূর্ণ সময়ে পাওয়া পেনাল্টি থেকে গোল করতে পারেননি ব্রুনো গুইমারেস। দলে ভিনিসিয়ুস জুনিয়র ও ম্যাথিয়াস কুনার মতো অভিজ্ঞ পেনাল্টি টেকার থাকা সত্ত্বেও গুইমারেসের নেওয়া দুর্বল শট সহজেই ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক অরইয়ান নাইল্যান্ড। সেই সুযোগ কাজে লাগাতে পারলে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারত।
৩. মিডফিল্ডে আধিপত্য হারানো
লুকাস পাকুইতার অনুপস্থিতিতে মিডফিল্ডে ভারসাম্য হারায় ব্রাজিল। নরওয়ের মার্টিন ওডেগার্ড, স্যান্ডার বার্গ ও প্যাট্রিক বার্গ পুরো ম্যাচে মাঝমাঠ নিয়ন্ত্রণ করেন। তাদের দখলেই ছিল ম্যাচের গতি ও ছন্দ।
৪. একের পর এক গোলের সুযোগ নষ্ট
ব্রাজিল ম্যাচে অন্তত পাঁচটি পরিষ্কার গোলের সুযোগ নষ্ট করে। ভিনিসিয়ুস জুনিয়র, মার্টিনেল্লি, এন্ড্রিক এবং ব্রুনো গুইমারেস কেউই গুরুত্বপূর্ণ মুহূর্তে সুযোগ কাজে লাগাতে পারেননি। অন্যদিকে নরওয়ের গোলরক্ষক অরইয়ান নাইল্যান্ডও দুর্দান্ত কয়েকটি সেভ করে দলের জয় নিশ্চিত করেন।
৫. বদলি খেলোয়াড় নামানোর সিদ্ধান্ত
মিডফিল্ডে কার্যকর ভূমিকা রাখা ব্রুনো গুইমারেসকে তুলে নেওয়ার পর ম্যাচের নিয়ন্ত্রণ হারাতে শুরু করে ব্রাজিল। এছাড়া ম্যাথিয়াস কুনার পরিবর্তে এন্ড্রিককে নামানোর সিদ্ধান্তও কাজে আসেনি। বরং এন্ড্রিক সহজ একটি সুযোগ নষ্ট করে দলকে হতাশ করেন।
৬. কৌশলগত ভুল
নরওয়ের বিপক্ষে বলের দখল ছেড়ে রক্ষণাত্মক কৌশল নেয় ব্রাজিল। পুরো ম্যাচে তাদের বল দখল ছিল মাত্র ৩৪ শতাংশ, যেখানে নরওয়ের ছিল ৬৬ শতাংশ। বলের নিয়ন্ত্রণ ধরে রেখে নরওয়ে নিজেদের পরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন করে এবং জয় তুলে নেয়।
বিশ্বকাপের অন্যতম শিরোপাপ্রত্যাশী হিসেবে টুর্নামেন্ট শুরু করেছিল ব্রাজিল। তবে দল নির্বাচন, মিডফিল্ডের ভারসাম্যহীনতা, সুযোগ নষ্ট এবং কৌশলগত ভুলের সমন্বিত প্রভাবে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হলো সেলেসাওদের। এই হারের পর দলটির ভবিষ্যৎ পরিকল্পনা ও কৌশল নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
আরও পড়ুন
- • ব্রাজিলের বিদায়ে উচ্ছ্বসিত মেহজাবীন, স্টেডিয়াম থেকেই বললেন ‘বাই বাই ব্রাজিল’
- • অপ্রয়োজনীয় সিজার কমাতে স্বাস্থ্যমন্ত্রীর কঠোর নির্দেশনা
- • ব্রাজিলের বিদায়ে আবেগঘন তটিনী, বললেন ‘চিরকাল হৃদয়ে থাকবে’
- • জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, আহত ৫৬১: রোড সেফটি ফাউন্ডেশন
- • দল নির্বাচন থেকে পেনাল্টি মিস—ব্রাজিলের বিদায়ের ৬ কারণ
- • ১৫ আগস্ট নিউরোসায়েন্সেস হাসপাতালের দ্বিতীয় ইউনিট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- • জুডিশিয়াল সার্ভিসে রদবদল, চার বিচারকের পদোন্নতি ও ৩৪ জনকে বদলি
- • ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, প্রাণহানি ছাড়াল ৩ হাজার
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমলো
- • লাহোরে কোচিংয়ের ছাদ ধসে ১৪ শিশু নিহত, আহত ৫
- • আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটের আওতায় থাকবেন
- • প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’
- • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৬তম প্রতিষ্ঠাবর্ষিকী আজ
- • ব্রাজিল-জাপান লড়াইয়ের আগে আলোচনায় ইতালিয়ান রেফারি
- • রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৯৪
- • মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড
- • শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’: চিফ প্রসিকিউটর
