০৫ জুলাই ২০২৬, রবিবার, ২২:১৫

শিরোনাম
২৭তম বিসিএসে বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিল সরকার শহীদ দিবস হিসেবে পালিত হবে ১৬ জুলাই ১৬ জুলাই ‘শহীদ দিবস’ পালনের সিদ্ধান্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই ইউএন-কপস সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী ফরিদপুরে বিভাগ ও সিটি করপোরেশনের পরিকল্পনা সরকারের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি স্পিকা‌র হাফিজ উদ্দিনের সঙ্গে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

শহীদ দিবস হিসেবে পালিত হবে ১৬ জুলাই

শহীদ দিবস হিসেবে পালিত হবে ১৬ জুলাই

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৫ জুলাই, ২০২৬, ২১:০৩

সরকার ১৬ জুলাইকে ‘শহীদ দিবস’ হিসেবে পালনের উদ্যোগ নিয়েছে।

রোববার (৫ জুলাই) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

তিনি জানান, আগামী ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে ২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানো হবে।

ইশরাক হোসেন বলেন, ৫ আগস্ট ভোর ৬টায় শাহবাগে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচি শুরু হবে। পরে আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাকাণ্ড নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। পাশাপাশি শহীদ ও আহত পরিবারের কয়েকজন সদস্য তাদের অভিজ্ঞতা তুলে ধরবেন।

তিনি আরও বলেন, ২০২৪ সালের ১৬ জুলাই সংঘটিত দুটি আলোচিত হত্যাকাণ্ডের পর আন্দোলন দেশজুড়ে ছড়িয়ে পড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপকভাবে আলোচিত হয়, যা আন্দোলনকে আরও বেগবান করে।

প্রতিমন্ত্রী জানান, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে একটি স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান উপস্থিত থাকবেন।

এর আগে গত বছরের ২ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক দিবসের তালিকায় অন্তর্ভুক্ত করে পরিপত্র জারি করে। সরকারি তথ্যানুযায়ী, দিবসটি ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে পালিত হবে। এ ধরনের দিবসে সরকারি ছুটি থাকে না, তবে সরকারিভাবে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

প্রতিফলন/এনজেএস

আরও পড়ুন