০৫ জুলাই ২০২৬, রবিবার, ২৩:২৮

শিরোনাম
হামে শিশুমৃত্যুতে ড. ইউনূসের কাছে ১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট ২৭তম বিসিএসে বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিল সরকার শহীদ দিবস হিসেবে পালিত হবে ১৬ জুলাই ১৬ জুলাই ‘শহীদ দিবস’ পালনের সিদ্ধান্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই ইউএন-কপস সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী ফরিদপুরে বিভাগ ও সিটি করপোরেশনের পরিকল্পনা সরকারের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

ভোজিনহাকে নিয়ে ব্রাজিলের দুই ক্লাবের লড়াই

ভোজিনহাকে নিয়ে ব্রাজিলের দুই ক্লাবের লড়াই

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৫ জুলাই, ২০২৬, ২১:৫৭

প্রথমবারের মতো বিশ্বকাপে আলো ছড়িয়ে এবার ক্লাব ফুটবলেও চাহিদা বেড়েছে কেপ ভার্দের গোলরক্ষক জোসিমার জোসে এভোরা দিয়াস, যিনি ভোজিনহা নামেই বেশি পরিচিত। ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর দাবি, ব্রাজিলের দ্বিতীয় স্তরের লিগের দুটি ক্লাব তাকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে।

রোমানোর তথ্য অনুযায়ী, অ্যাতলেটিকো গোইয়ানিয়েন্সে ও আভাই ইতোমধ্যে ৪০ বছর বয়সী এই গোলরক্ষকের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছে। পর্তুগিজ ক্লাব শাভেজের সঙ্গে তার চুক্তির মেয়াদ গত ৩০ জুন শেষ হওয়ায় বর্তমানে তিনি ফ্রি এজেন্ট।

২০২৬ বিশ্বকাপে কেপ ভার্দের ইতিহাস গড়া যাত্রায় ভোজিনহা ছিলেন দলের অন্যতম নায়ক। গ্রুপ পর্বে তিনটি ড্র করে নকআউটে ওঠার পর আর্জেন্টিনার বিপক্ষে দুর্দান্ত প্রতিরোধ গড়ে তোলে আফ্রিকার দলটি। ম্যাচটি অতিরিক্ত সময় পর্যন্ত নিয়ে যেতে বড় ভূমিকা রাখেন এই অভিজ্ঞ গোলরক্ষক।

বিশেষ করে আর্জেন্টিনার বিপক্ষে লিওনেল মেসি ও তার সতীর্থদের একের পর এক আক্রমণ ঠেকিয়ে প্রশংসা কুড়ান ভোজিনহা। এর আগে স্পেনের বিপক্ষেও অসাধারণ গোলকিপিং করে নজর কাড়েন তিনি।

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন ভোজিনহা। বর্তমানে ইনস্টাগ্রামে তার অনুসারী প্রায় ২ কোটি ৪৮ লাখ, যেখানে বিশ্বকাপ শুরুর আগে এ সংখ্যা ছিল মাত্র ৫৬ হাজার।

আরও পড়ুন