খামেনির প্রতিশোধ নেবই, কড়া হুঁশিয়ারি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫ জুলাই, ২০২৬, ২৩:০৭
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার থেকে দেশটি কখনো সরে আসবে না বলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কড়া বার্তা দিয়েছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি।
রোববার (৫ জুলাই) তেহরানে আয়াতুল্লাহ খামেনি ও তার পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় জানাজার দ্বিতীয় দিনের কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
আমির হাতামি বলেন, যারা এই হামলার সঙ্গে জড়িত, তাদের জানিয়ে দিতে চান যে ইরানের জনগণ এবং সশস্ত্র বাহিনী ন্যায়বিচার ও প্রতিশোধের দাবি থেকে কখনো পিছু হটবে না। তিনি বলেন, ‘আমরা তাদের ছেড়ে দেব না। এটি আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত। লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত আমরা এই পথেই থাকব।’
গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে নিজ কার্যালয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিমান হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। ওই হামলায় তার মেয়ে, জামাতা, পুত্রবধূ, চার বছর বয়সী নাতনি এবং ইরানের কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তাও প্রাণ হারান।
এর জবাবে ইরান যুক্তরাষ্ট্রের আঞ্চলিক সামরিক ঘাঁটি ও বিভিন্ন স্থাপনায় হামলা চালানোর পাশাপাশি ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তবে ইরানি কর্তৃপক্ষের দাবি, খামেনি হত্যার চূড়ান্ত ও নির্ধারক প্রতিশোধ এখনো নেওয়া হয়নি।
এদিকে, প্রয়াত এই নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে তেহরানের মোসাল্লা প্রাঙ্গণে লাখো মানুষ জড়ো হয়েছেন। তিন দিনের শোকযাত্রা শেষে বৃহস্পতিবার তার জন্মস্থান মাশহাদের ইমাম রেজার পবিত্র মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে।
আরও পড়ুন
- • বৈরী আবহাওয়ায় ট্রলার চলাচল বন্ধ, অনিশ্চয়তায় এইচএসসি পরীক্ষার্থীরা
- • আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়
- • যুদ্ধবিধ্বস্ত গাজার শিশুদের পাশে দাঁড়াল স্পেন
- • সোমবার দীর্ঘ সময় অন্ধকারে থাকবে কয়েকটি এলাকা
- • ইংল্যান্ডকে উড়িয়ে রেকর্ড সপ্তম বারের মতো নারী বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া
- • ব্রাজিলকে জেতাল জ্যোতিষী বিড়াল মিলু
- • খামেনির প্রতিশোধ নেবই, কড়া হুঁশিয়ারি ইরানের
- • জিম্বাবুয়ে সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি নিতে চায় বাংলাদেশ
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • বাহরাইনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিল ইরান
- • ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত প্রায় ১,৫০০
- • লাহোরে কোচিংয়ের ছাদ ধসে ১৪ শিশু নিহত, আহত ৫
- • আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটের আওতায় থাকবেন
- • দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমলো
- • দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩ হাজার ২৬৬ টাকা
- • প্রধানমন্ত্রীর হাত ধরে শুরু হচ্ছে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি
- • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৬তম প্রতিষ্ঠাবর্ষিকী আজ
- • ব্রাজিল-জাপান লড়াইয়ের আগে আলোচনায় ইতালিয়ান রেফারি
