বিশ্বকাপ ম্যাচের আগে নিউইয়র্কে গুলির আতঙ্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫ জুলাই, ২০২৬, ১৯:১৫
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কোনি আইল্যান্ডে ভয়াবহ গোলাগুলির ঘটনায় চার শিশুসহ অন্তত আটজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে এক তরুণীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার (৪ জুলাই) রাত প্রায় ১০টা ৩৭ মিনিটে একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি)। পরে আহত আটজনকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ জানিয়েছে, আহতদের বয়স ৬ থেকে ৩৭ বছরের মধ্যে। তাদের মধ্যে সাতজনের অবস্থা স্থিতিশীল থাকলেও বুকে গুলিবিদ্ধ ২১ বছর বয়সী এক তরুণীর অবস্থা সংকটাপন্ন।
আহত শিশুদের মধ্যে ৬ বছর বয়সী এক শিশুর পেটে, ৭ বছর বয়সী আরেক শিশুর দুই পায়ে, ১২ বছর বয়সী এক শিশুর পায়ে এবং ১৪ বছর বয়সী এক কিশোরের উরুতে গুলি লেগেছে।
ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের জন্য তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।
এদিকে, গোলাগুলির ঘটনাস্থল কোনি আইল্যান্ড থেকে প্রায় ৪৭ মিনিটের বাসপথ দূরে অবস্থিত নিউইয়র্ক নিউজার্সি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ২টায় বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হওয়ার কথা রয়েছে নরওয়ের। তবে এই ঘটনার সঙ্গে বিশ্বকাপ আয়োজনের কোনো সম্পর্ক রয়েছে বলে কর্তৃপক্ষ জানায়নি।
প্রতিফলন/এনজেএস
আরও পড়ুন
- • দেশে প্রথম থানায় চালু হলো প্রবাসী হেল্প ডেস্ক
- • ৫ মাস পর ফিরল ইরান-কাতার সমুদ্রবাণিজ্য
- • ৮টি যুদ্ধ থামানোর পরেও নোবেল পেলাম না: ট্রাম্প
- • আট যুদ্ধ থামিয়েও নোবেল পেলাম না: ট্রাম্প
- • ১৬ জুলাই ‘শহীদ দিবস’ পালনের সিদ্ধান্ত
- • বিশ্বকাপ ম্যাচের আগে নিউইয়র্কে গুলির আতঙ্ক
- • অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই
- • যুদ্ধবিরতিকে সামরিক প্রস্তুতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • বাহরাইনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিল ইরান
- • বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প
- • ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত প্রায় ১,৫০০
- • ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
- • লাহোরে কোচিংয়ের ছাদ ধসে ১৪ শিশু নিহত, আহত ৫
- • বিশ্বকাপ শেষেই বিয়ে করছেন রোনালদো-জর্জিনা
- • আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটের আওতায় থাকবেন
- • দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমলো
- • দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩ হাজার ২৬৬ টাকা
