০৪ জুলাই ২০২৬, শনিবার, ১৯:২০

শিরোনাম
অন্যায়কারীর বিচার হবে, অবিচার নয়: প্রধানমন্ত্রী বাংলাদেশ এখন বৈশ্বিক বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে নতুন নির্বাহী পরিচালক নিয়োগ ৯০ দিনের মজুতের লক্ষ্যে প্রায় ৫ লাখ টন জ্বালানি তেল আমদানি করবে সরকার রেলের আধুনিকায়নে বড় পরিকল্পনা, বাড়ছে কোচ-লোকোমোটিভ সরকারি চাকরিতে বেতন বৃদ্ধি: মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ অর্থনীতিবিদদের বাংলাদেশের গম আমদানির সবচেয়ে বড় উৎসে পরিণত হয়েছে আর্জেন্টিনা

অন্যায়কারীর বিচার হবে, অবিচার নয়: প্রধানমন্ত্রী

অন্যায়কারীর বিচার হবে, অবিচার নয়: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪ জুলাই, ২০২৬, ১৮:০০

জুলাই গণ-অভ্যুত্থানে হতাহতদের ন্যায়বিচার নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বিচার অবশ্যই বাংলাদেশেই হবে। তবে বিচারের নামে কোনো নির্দোষ ব্যক্তি যেন অবিচারের শিকার না হন, সে বিষয়েও সরকার সতর্ক থাকবে।

শনিবার (৪ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলনে’ তিনি এসব কথা বলেন। জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে এ সম্মেলনের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ এবং আহতদের অবদান জাতি কখনও ভুলবে না। শহীদদের সর্বোচ্চ সম্মান নিশ্চিত করা, আহতদের জীবনমান উন্নয়ন এবং পূর্ণাঙ্গ পুনর্বাসন সরকারের অন্যতম দায়িত্ব। তিনি বলেন, বিচার প্রক্রিয়ায় কিছুটা সময় লাগলেও প্রকৃত অপরাধীদের যথাযথ বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

বক্তব্যে নিজের পরিবারের ওপর হওয়া নির্যাতনের প্রসঙ্গও তুলে ধরেন তারেক রহমান। প্রয়াত বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর কথা উল্লেখ করে তিনি বলেন, প্রতিশোধ নয়, বরং দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে এগিয়ে নেওয়াই তাদের প্রত্যাশা হতো।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের অর্জন কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের একার নয়; এটি দেশের গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত ত্যাগের ফল। তাই বিভাজনের রাজনীতি নয়, ঐক্যের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

জুলাই পরিবারের সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, স্বজন হারানোর কষ্ট কখনও পূরণ হওয়ার নয়। তবে সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশ এগিয়ে গেলে শহীদ পরিবারের সদস্যরা একদিন গর্ব করে বলতে পারবেন, তাদের প্রিয়জনের আত্মত্যাগ দেশের ভবিষ্যৎ বদলে দিয়েছে।

অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা নিজেদের অভিজ্ঞতা ও কষ্টের কথা তুলে ধরেন। তাদের বক্তব্য শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী তারেক রহমান।

‘সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনে শহীদ পরিবারের সদস্যদের হাতে ‘জুলাই স্মৃতি স্মারক’ তুলে দেন প্রধানমন্ত্রী। পরে শহীদ পরিবারের পক্ষ থেকেও তারেক রহমানকে স্মারক প্রদান করা হয়।

এ সময় মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন