‘জার্সিও নিল, লাথিও দিল!’ কেপ ভার্দেকে নিয়ে মেসির রসিকতা
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ০৪ জুলাই, ২০২৬, ১৮:৪৭
১২০ মিনিটের টানটান লড়াই শেষে কেপ ভার্দের বিপক্ষে জয় তুলে নেয় আর্জেন্টিনা। ম্যাচজুড়ে লিওনেল মেসিকে থামাতে কঠোর ট্যাকল ও ফাউলের আশ্রয় নেন প্রতিপক্ষের ফুটবলাররা। তবে শেষ বাঁশি বাজতেই মাঠের উত্তেজনা বদলে যায় পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যে।
ম্যাচ শেষে কেপ ভার্দের খেলোয়াড়রা মেসিকে ঘিরে সেলফি তোলেন এবং অনেকেই তার জার্সি সংগ্রহ করেন। সেই মুহূর্তে হাসতে হাসতেই মেসি বলেন, ‘জার্সিও নিল, লাথিও দিল!’
আর্জেন্টাইন সাংবাদিকদের উদ্দেশে মেসি রসিকতা করে বলেন, ‘ওরা তো আমার সবকিছুই নিয়ে গেল! জার্সি, শর্টস... মজার বিষয় হলো, পুরো ম্যাচজুড়েই আবার আমাকে লাথিও মেরেছে।’
ম্যাচ শেষে কেপ ভার্দের ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনিয়াকেও অভিনন্দন জানান মেসি। বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখানো এই গোলরক্ষক জানান, মেসি তাকে বলেছেন তিনি অসাধারণ খেলেছেন এবং তার অর্জনে সবাই গর্বিত হওয়া উচিত।
ভোজিনিয়া বলেন, ‘আমি তাকে ধন্যবাদ জানাই এবং জার্সি বদলের অনুরোধ করি। তিনি সানন্দে রাজি হন। জীবনের শেষ দিন পর্যন্ত এই মুহূর্ত মনে রাখব।’
প্রতিফলন/এনজেএস
আরও পড়ুন
- • স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
- • অবশেষে এইচএসসি পরীক্ষার হলে বসলেন সেই সুমাইয়া
- • সব হাসপাতালের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের ৬টি নতুন নির্দেশনা
- • সৌদিকে ভয়াবহ হামলার হুমকি হুথিদের
- • হাসিনার দেশে ফেরা নিয়ে সোহেল তাজের স্ট্যাটাস ভাইরাল
- • স্মার্টফোন বাজারে চমক, দাম কমাল টেকনো
- • ৪ সপ্তাহের পতনের পর বাঁড়ল স্বর্ণের দাম
- • ‘জার্সিও নিল, লাথিও দিল!’ কেপ ভার্দেকে নিয়ে মেসির রসিকতা
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- • বাহরাইনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিল ইরান
- • টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরু
- • বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প
- • ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
- • ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত প্রায় ১,৫০০
- • ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি
- • শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তান ও পাকিস্তান
- • ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতের সংখ্যা ১,৪০০ ছাড়াল, নিখোঁজ ৫৫ হাজারের বেশি
