০৪ জুলাই ২০২৬, শনিবার, ২১:০৯

শিরোনাম
ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি স্পিকা‌র হাফিজ উদ্দিনের সঙ্গে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সব হাসপাতালের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের ৬টি নতুন নির্দেশনা অন্যায়কারীর বিচার হবে, অবিচার নয়: প্রধানমন্ত্রী বাংলাদেশ এখন বৈশ্বিক বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে নতুন নির্বাহী পরিচালক নিয়োগ ৯০ দিনের মজুতের লক্ষ্যে প্রায় ৫ লাখ টন জ্বালানি তেল আমদানি করবে সরকার

স্মার্টফোন বাজারে চমক, দাম কমাল টেকনো

স্মার্টফোন বাজারে চমক, দাম কমাল টেকনো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪ জুলাই, ২০২৬, ১৯:২৪

বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর ও মেমোরি চিপের দাম বৃদ্ধি, সরবরাহ সংকট এবং অর্থনৈতিক অনিশ্চয়তার প্রভাবে স্মার্টফোন উৎপাদন ব্যয় বেড়েছে। এর প্রভাব ইতোমধ্যে বিভিন্ন দেশের বাজারে পড়তে শুরু করেছে। বিশেষজ্ঞদের ধারণা, বাংলাদেশেও জুলাই থেকে কর কাঠামোর পরিবর্তনের কারণে স্মার্টফোনের দাম বাড়তে পারে।

এমন পরিস্থিতিতে যেখানে বেশিরভাগ স্মার্টফোন নির্মাতা মূল্য বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে, সেখানে ভিন্ন সিদ্ধান্ত নিয়েছে এআই-চালিত গ্লোবাল স্মার্ট ডিভাইস ব্র্যান্ড টেকনো। গ্রাহকদের জন্য উন্নত প্রযুক্তি আরও সহজলভ্য করতে ১ জুলাই থেকে ক্যামন ও পোভা সিরিজের নির্বাচিত স্মার্টফোনের দাম কমানোর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

৩০ জুন কর-সুবিধার মেয়াদ শেষ হওয়ার পাশাপাশি চিপ, প্রসেসর, মাদারবোর্ড ও ব্যাটারির মতো গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি পাওয়ায় স্মার্টফোনের উৎপাদন ব্যয় বেড়েছে। এর ফলে অনেক ব্র্যান্ড মূল্য সমন্বয়ের পরিকল্পনা করছে।

টেকনোর নতুন মূল্য তালিকা অনুযায়ী, ক্যামন ৫০ (৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ)-এর দাম ৩৮ হাজার ৯৯৯ টাকা থেকে কমিয়ে ৩৬ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য) নির্ধারণ করা হয়েছে। একইভাবে ক্যামন ৫০ (৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ)-এর দাম ৩৪ হাজার ৯৯৯ টাকা থেকে কমিয়ে ৩১ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য) করা হয়েছে। এই মূল্যছাড় সীমিত সময়ের জন্য কার্যকর থাকবে।

প্রতিষ্ঠানটির দাবি, নির্বাচিত ডিভাইসের দাম কমানোর মাধ্যমে বাংলাদেশি গ্রাহকদের জন্য উদ্ভাবনী প্রযুক্তিকে আরও সাশ্রয়ী ও সহজলভ্য করার প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে তারা। সম্ভাব্য বাজারমূল্য বৃদ্ধির সময়েও অতিরিক্ত ব্যয় সরাসরি গ্রাহকের ওপর চাপিয়ে না দিয়ে মানসম্মত প্রযুক্তি পৌঁছে দেওয়ার উদ্যোগ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন