৪ সপ্তাহের পতনের পর বাঁড়ল স্বর্ণের দাম
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪ জুলাই, ২০২৬, ১৯:০৮
টানা চার সপ্তাহের পতনের পর আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। যুক্তরাষ্ট্রের প্রত্যাশার তুলনায় দুর্বল কর্মসংস্থান তথ্য প্রকাশের পর সুদের হার বৃদ্ধির সম্ভাবনা কমে যাওয়ায় মূল্যবান ধাতুটির দাম ঊর্ধ্বমুখী হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার স্পট গোল্ডের দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৭৪ দশমিক ২১ ডলারে পৌঁছেছে, যা ২৩ জুনের পর সর্বোচ্চ। সপ্তাহজুড়ে স্বর্ণের দাম বেড়েছে ২ শতাংশের বেশি।
এদিকে, আগস্টে সরবরাহযোগ্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারের দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৮৬ দশমিক ৮০ ডলারে দাঁড়িয়েছে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের দুর্বল কর্মসংস্থান তথ্যের কারণে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা কমেছে। সাধারণত সুদের হার বৃদ্ধির সম্ভাবনা কমলে স্বর্ণের মতো নিরাপদ বিনিয়োগ সম্পদের চাহিদা বাড়ে, যা দামের ওপর ইতিবাচক প্রভাব ফেলে।
প্রতিফলন/এনজেএস
আরও পড়ুন
- • স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
- • অবশেষে এইচএসসি পরীক্ষার হলে বসলেন সেই সুমাইয়া
- • সব হাসপাতালের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের ৬টি নতুন নির্দেশনা
- • সৌদিকে ভয়াবহ হামলার হুমকি হুথিদের
- • হাসিনার দেশে ফেরা নিয়ে সোহেল তাজের স্ট্যাটাস ভাইরাল
- • স্মার্টফোন বাজারে চমক, দাম কমাল টেকনো
- • ৪ সপ্তাহের পতনের পর বাঁড়ল স্বর্ণের দাম
- • ‘জার্সিও নিল, লাথিও দিল!’ কেপ ভার্দেকে নিয়ে মেসির রসিকতা
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- • বাহরাইনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিল ইরান
- • টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরু
- • বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প
- • ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
- • ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত প্রায় ১,৫০০
- • ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি
- • শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তান ও পাকিস্তান
- • ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতের সংখ্যা ১,৪০০ ছাড়াল, নিখোঁজ ৫৫ হাজারের বেশি
