বাংলা কিউআর চালুর পর বাড়ল ডিজিটাল লেনদেন
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩ জুলাই, ২০২৬, ১১:৪৫
দেশজুড়ে মার্চেন্ট পয়েন্টগুলোতে বাংলা কিউআর কোড চালুর কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। বর্তমানে প্রায় ১০ লাখ মার্চেন্ট পয়েন্টের মধ্যে ৯০ শতাংশের বেশি স্থানে বাংলা কিউআর কোড প্রতিস্থাপন করা হয়েছে। সংশ্লিষ্টদের দাবি, নতুন ব্যবস্থার ফলে ব্যবসায়ী ও ক্রেতা উভয়েই সুবিধা পাচ্ছেন এবং ডিজিটাল লেনদেন বেড়েছে ১৫ শতাংশের বেশি।
নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেন বাড়ানোর লক্ষ্যে সরকার ক্যাশলেস সমাজ গড়ে তুলতে কাজ করছে। এর অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক গত ১ জুলাই থেকে সর্বজনীন বাংলা কিউআর কোড ব্যবহার বাধ্যতামূলক করেছে। ইতোমধ্যে ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠানগুলো অধিকাংশ মার্চেন্ট পয়েন্টে নতুন কিউআর কোড স্থাপন করেছে।
নতুন ব্যবস্থায় একটি কিউআর কোড ব্যবহার করেই বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ডিজিটাল পেমেন্ট সেবা গ্রহণ করা সম্ভব হচ্ছে। এতে ক্রেতাদের পাশাপাশি ব্যবসায়ীরাও সন্তুষ্টি প্রকাশ করেছেন।
ব্যবসায়ীরা জানান, বাংলা কিউআর কোড চালুর প্রথম দিনেই তাদের ডিজিটাল লেনদেন প্রায় ১৫ শতাংশ বেড়েছে। তবে অনেক ব্যবসায়ী এখনও প্রয়োজন অনুযায়ী নতুন কিউআর কোড হাতে পাননি বলে জানিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে প্রায় ১০ লাখ মার্চেন্ট পয়েন্টে কিউআর কোড চালু রয়েছে। এর মধ্যে ৯০ শতাংশের বেশি বাংলা কিউআর কোডে রূপান্তর করা হয়েছে। ফলে নতুন কিউআর কোডের চাহিদাও দ্রুত বাড়ছে।
নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, ২৫ জুন থেকে বাংলা কিউআর কোড স্থাপনের কাজ শুরু হয়েছে। সময় স্বল্পতার কারণে কিছু চ্যালেঞ্জ থাকলেও সামগ্রিকভাবে কার্যক্রম সফলভাবে এগিয়ে চলছে। তিনি জানান, মার্চেন্টরা এই উদ্যোগকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন এবং এর প্রভাব লেনদেন বৃদ্ধিতে দেখা যাচ্ছে।
বাংলা কিউআর সারা দেশে দ্রুত বিস্তারের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, কেবল কেন্দ্রীয় ব্যাংকের একার পক্ষে এ কার্যক্রম সফল করা সম্ভব নয়। এজন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও নিয়ন্ত্রক সংস্থার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ বিষয়ে ইতোমধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে।
বাংলা কিউআর কোডের মাধ্যমে মার্চেন্ট পেমেন্টে সেবা ফি হিসেবে ভ্যাটসহ সর্বনিম্ন ১ শতাংশ মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) প্রযোজ্য হবে। তবে এ অর্থ গ্রাহকের কাছ থেকে কাটা হবে না। এমডিআর কাটা হবে ব্যবসায়ীর প্রাপ্য অর্থ থেকে। ফলে গ্রাহক যে পরিমাণ অর্থ পরিশোধ করবেন, তার পুরো টাকাই লেনদেন হিসেবে গণ্য হবে।
আরও পড়ুন
- • নাগেলসমানের বিদায়, ক্লপকে দেয়া হলো জার্মানির দায়িত্ব
- • সৌদি আগ্রাসন ঠেকাতে পাল্টা হামলার ঘোষণা হুতিদের
- • আগামী ৫ দিন কেমন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর
- • জবি ক্যারিয়ার ক্লাবে শতাধিক নবীন সদস্যের ওরিয়েন্টেশন
- • তীব্র তাপপ্রবাহের মধ্যেই ফ্রান্সে দাবানল, পুড়ছে বিস্তীর্ণ বনাঞ্চল
- • তারেক রহমানের চীন সফরের আলোচনায় নজর রেখেছে ভারত
- • আমিরের তৃতীয় বিয়ের অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- • খামেনির মৃত্যুতে শোক, ইরানের পাশে থাকার বার্তা বাংলাদেশের
- • ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- • বাহরাইনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিল ইরান
- • টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরু
- • যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইরানে মার্কিন হামলা, হরমুজে ফের অস্থিরতা
- • ভয়াবহ জোড়া ভূমিকম্পের পর আবার কাঁপল ভেনেজুয়েলা, নতুন কম্পনে বাড়ল আতঙ্ক
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের প্রাণহানি
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
- • বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প
- • ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত প্রায় ১,৫০০
