০৪ জুলাই ২০২৬, শনিবার, ০০:০২

শিরোনাম
জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল ১৫০ সামরিক কর্মকর্তার পদোন্নতি-সুবিধা ঘোষণা নতুন বেতন কাঠামো নিয়ে যা জানাল সরকার এআই যুগেও নৈতিক সাংবাদিকতার তাগিদ তথ্যমন্ত্রীর রোহিঙ্গা সংকটে নতুন উদ্বেগ, কমছে বৈশ্বিক সহায়তা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৬৫ বিলিয়ন ডলার ভূমিকম্প প্রস্তুতি ও বৃক্ষরোপণে ডিএসসিসির উচ্চপর্যায়ের কমিটি লোডশেডিং ও ভূতুড়ে বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের জরুরি সভা

রেকর্ড রেমিট্যান্সের প্রভাবে বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ

রেকর্ড রেমিট্যান্সের প্রভাবে বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩ জুলাই, ২০২৬, ১২:৪৪

প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সের ইতিবাচক প্রভাবে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আরও প্রবৃদ্ধি হয়েছে। সদ্য বিদায়ী জুন মাসে রেকর্ড পরিমাণ প্রবাসী আয় আসায় বৈদেশিক মুদ্রার বাজারেও ইতিবাচক ধারা বজায় রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ২ জুলাই পর্যন্ত দেশের মোট (গ্রস) বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৭ দশমিক ৬৫ বিলিয়ন মার্কিন ডলারে। বৃহস্পতিবার (২ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ‘ব্যালান্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল-৬ (বিপিএম-৬)’ পদ্ধতি অনুযায়ী দেশের নিট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩৩ দশমিক ০১ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

এর আগে, গত ৩০ জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৭ দশমিক ৫৬ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতিতে নিট রিজার্ভ ছিল ৩২ দশমিক ৯০ বিলিয়ন ডলার। অর্থাৎ মাত্র দুই দিনের ব্যবধানে গ্রস ও নিট—উভয় রিজার্ভই বেড়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, জুন মাসে বৈধ ব্যাংকিং চ্যানেলে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৮১ কোটি ৬৯ লাখ মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে মাসভিত্তিক অন্যতম সর্বোচ্চ রেমিট্যান্স। বর্তমান বিনিময় হার অনুযায়ী, এর পরিমাণ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪ হাজার ৬৪১ কোটি টাকা।

অর্থনীতিবিদদের মতে, অর্থবছরের শেষ দিকে রপ্তানি আয় বৃদ্ধি এবং রেকর্ড রেমিট্যান্স প্রবাহের কারণেই বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক পরিবর্তন এসেছে। এর ফলে দেশের সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা বাড়বে এবং বৈদেশিক লেনদেন ব্যবস্থাপনাও আরও শক্তিশালী হবে বলে মনে করছেন তারা।

আরও পড়ুন