খামেনি হত্যার প্রতিশোধের অঙ্গীকার পুনর্ব্যক্ত ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪ জুলাই, ২০২৬, ১৮:৩০
প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়। তারা বলেছে, এই হত্যাকাণ্ডের জন্য দায়ীদের শাস্তি না হওয়া পর্যন্ত ইরানের জনগণ ও বিশ্বের স্বাধীনতাকামী মানুষের হৃদয় শান্তি পাবে না।
শনিবার (৪ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, খামেনির মৃত্যুর পর গত চার মাস ধরে দেশজুড়ে শোক পালন চলছে। এতে যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করে বলা হয়, ‘রক্তপিপাসু মার্কিন শত্রুরা ইতিহাসের সবচেয়ে বড় অপরাধ ও সন্ত্রাসী ষড়যন্ত্র সংঘটিত করেছে।’
বিবৃতিতে আরও বলা হয়, আয়াতুল্লাহ খামেনি ও তার পরিবারের নিহত সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জনগণকে বিদায়ী অনুষ্ঠানে ব্যাপকভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে। একই সঙ্গে নতুন নেতা মোজতবা খামেনি এবং ইরানের জনগণের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে।
এদিকে, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনীর প্রধানও বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের সময় খুব বেশি দূরে নয়। তিনি দাবি করেন, ইরানের সশস্ত্র বাহিনী আয়াতুল্লাহ খামেনির আদর্শ অনুসরণ করেই এগিয়ে যাবে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন।
প্রতিফলন/এনজেএস
আরও পড়ুন
- • সব হাসপাতালের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের ৬টি নতুন নির্দেশনা
- • সৌদিকে ভয়াবহ হামলার হুমকি হুথিদের
- • হাসিনার দেশে ফেরা নিয়ে সোহেল তাজের স্ট্যাটাস ভাইরাল
- • স্মার্টফোন বাজারে চমক, দাম কমাল টেকনো
- • ৪ সপ্তাহের পতনের পর বাঁড়ল স্বর্ণের দাম
- • ‘জার্সিও নিল, লাথিও দিল!’ কেপ ভার্দেকে নিয়ে মেসির রসিকতা
- • খামেনি হত্যার প্রতিশোধের অঙ্গীকার পুনর্ব্যক্ত ইরানের
- • আবহাওয়ার শঙ্কা উড়িয়ে ব্রাজিল-নরওয়ে ম্যাচ বহাল রাখল ফিফা
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- • বাহরাইনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিল ইরান
- • টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরু
- • বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প
- • ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
- • ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত প্রায় ১,৫০০
- • ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি
- • শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তান ও পাকিস্তান
- • ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতের সংখ্যা ১,৪০০ ছাড়াল, নিখোঁজ ৫৫ হাজারের বেশি
