খামেনির শেষ বিদায়ে ৫ কোটি রুটির প্রস্তুতি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪ জুলাই, ২০২৬, ১৬:২৬
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর প্রায় চার মাস পর ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠান শুরু হয়েছে। এ উপলক্ষে প্রায় ২ কোটি মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেই বিপুল জনসমাগমের জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
ইরানের আধাসামরিক বাহিনী বাসিজ জানিয়েছে, শোকাহত মানুষের খাবারের ব্যবস্থা করতে ১৬টি ভ্রাম্যমাণ বেকারি চালু করা হচ্ছে। পাশাপাশি প্রায় ৫ কোটি রুটি তৈরির প্রস্তুতি নেওয়া হয়েছে।
নিরাপত্তা ও জরুরি সেবার অংশ হিসেবে প্রস্তুত রাখা হয়েছে ২ হাজার ৫০০টি অ্যাম্বুলেন্স, ২১টি হেলিকপ্টার, ১০০টি ড্রোন এবং অস্থায়ী আবাসনের জন্য ২০ হাজার শ্রেণিকক্ষ।
বাসিজ আরও জানিয়েছে, অনুষ্ঠানকে ঘিরে তেহরানের ইতিহাসের সবচেয়ে বড় ট্রাফিক ব্যবস্থাপনা পরিকল্পনা নেওয়া হয়েছে। এ সময় ব্যক্তিগত গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা থাকবে।
জুলাই মাসের তীব্র গরমে অংশগ্রহণকারীদের স্বস্তি দিতে তেহরানের মোসাল্লা কমপ্লেক্স এলাকায় ৬ হাজারের বেশি পানির স্প্রিঙ্কলার স্থাপন করা হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।
আরও পড়ুন
- • বাংলাদেশ এখন বৈশ্বিক বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী
- • হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- • মা হতে চলেছেন মৌসুমী হামিদ, প্রকাশ্যে আনলেন দ্বিতীয় বিয়ের খবর
- • খামেনির শেষ বিদায়ে ৫ কোটি রুটির প্রস্তুতি
- • ‘৫ আগস্টের অর্জন সবার, কোনো ব্যক্তি বা দলের নয়’: প্রধানমন্ত্রী
- • আবহাওয়ার কারণে এক ঘণ্টা পিছোতে পারে ব্রাজিল নরওয়ে ম্যাচ
- • মুশফিককে কোচিংয়ে আনতে চায় বিসিবি
- • তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা, কারাগারে ভ্যানচালক
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- • বাহরাইনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিল ইরান
- • টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরু
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের প্রাণহানি
- • বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প
- • ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
- • ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত প্রায় ১,৫০০
- • ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি
- • শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তান ও পাকিস্তান
