‘৫ আগস্টের অর্জন সবার, কোনো ব্যক্তি বা দলের নয়’: প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪ জুলাই, ২০২৬, ১৬:১১
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ৫ আগস্টের অর্জন কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়, এটি সবার। প্রতিশোধ নয়, জাতীয় ঐক্যের ভিত্তিতে দেশকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
শনিবার রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, আইন অনুযায়ী সব হত্যাকাণ্ডের বিচার করা হবে। তবে বিচারের নামে যাতে কোনো অবিচার না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, ‘যে উদ্দেশ্যে এত মানুষ জীবন দিয়েছেন, সেই জুলাইয়ের আত্মত্যাগকে সরকার সর্বোচ্চ মূল্যায়ন করবে। জাতিকে বিভক্ত রেখে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। আমাদের লক্ষ্য দেশের উন্নয়ন এবং জনগণের জীবনমানের উন্নতি।’
ব্যক্তিগত অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, তাঁর মা যদি আজ বেঁচে থাকতেন, তাহলে দীর্ঘ ১৭ বছরের নির্যাতনের প্রতিশোধ নেওয়ার পরিবর্তে সবাইকে সঙ্গে নিয়ে দেশ গড়ার কথাই বলতেন। তাঁর ভাষায়, ‘তিনি বলতেন, প্রতিহিংসা নয়, তোমার দায়িত্ব সবাইকে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া।’
তিনি আরও বলেন, একই প্রশ্ন করলে তাঁর ভাইও একই কথা বলতেন। গত ১৭ বছরে তিনি বহু সহকর্মীকে হারিয়েছেন, অনেকে অঙ্গহানির শিকার হয়েছেন। তাঁদের শারীরিক ও মানসিক যন্ত্রণা তিনিও অনুভব করেন।
অনুষ্ঠানের শুরুতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্য ও আহত ব্যক্তিদের সম্মানে ‘জুলাই স্মৃতি স্মারক’ তুলে দেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন
- • বাংলাদেশ এখন বৈশ্বিক বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী
- • হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- • মা হতে চলেছেন মৌসুমী হামিদ, প্রকাশ্যে আনলেন দ্বিতীয় বিয়ের খবর
- • খামেনির শেষ বিদায়ে ৫ কোটি রুটির প্রস্তুতি
- • ‘৫ আগস্টের অর্জন সবার, কোনো ব্যক্তি বা দলের নয়’: প্রধানমন্ত্রী
- • আবহাওয়ার কারণে এক ঘণ্টা পিছোতে পারে ব্রাজিল নরওয়ে ম্যাচ
- • মুশফিককে কোচিংয়ে আনতে চায় বিসিবি
- • তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা, কারাগারে ভ্যানচালক
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- • বাহরাইনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিল ইরান
- • টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরু
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের প্রাণহানি
- • বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প
- • ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
- • ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত প্রায় ১,৫০০
- • ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি
- • শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তান ও পাকিস্তান
