মা হতে চলেছেন মৌসুমী হামিদ, প্রকাশ্যে আনলেন দ্বিতীয় বিয়ের খবর
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪ জুলাই, ২০২৬, ১৬:৩৮
অভিনেত্রী মৌসুমী হামিদ মা হতে চলেছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, দ্বিতীয়বার বিয়েও করেছেন। শুক্রবার (৪ জুলাই) এক অনুষ্ঠানে হাজির হয়ে ব্যক্তিগত জীবনের এই দুই সুখবর জানান তিনি।
অনুষ্ঠানেই প্রথমবারের মতো স্বামী আবদুল ওয়াদুদকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন মৌসুমী। তিনি বলেন, ইচ্ছা করেই এত দিন বিষয়টি প্রকাশ করেননি।
মৌসুমী বলেন, ‘আমি সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য আজ প্রথম বাইরে এসেছি। জানতাম এখানে অনেকের সঙ্গে দেখা হবে। তাই স্বামীকে সঙ্গে নিয়ে এসেছি মা হওয়ার খবরটি জানাতে।’
এত দিন বিষয়টি গোপন রাখার কারণও ব্যাখ্যা করেন এই অভিনেত্রী। তাঁর ভাষ্য, ‘অনেকেই ভুলভাবে খবর প্রকাশ করতে পারেন এমন আশঙ্কা ছিল। তাই কাউকে কিছু জানাইনি। মনে হয়েছে, এই অনুষ্ঠানের মাধ্যমেই সবাই সঠিকভাবে খবরটি জানতে পারবেন। আমি এবং আমার অনাগত সন্তান ভালো আছি। নতুন এক অনুভূতির মধ্য দিয়ে যাচ্ছি। সবার কাছে দোয়া চাই।’
এটি মৌসুমী হামিদের দ্বিতীয় বিয়ে। তবে কবে ও কোথায় বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। শুধু বলেন, তাঁদের বিয়ে বেশ কিছুদিন আগেই হয়েছে। আপাতত নতুন অতিথিকে ঘিরেই সময় কাটাতে চান।
স্বামীর সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে মৌসুমী বলেন, ‘আমরা ১৪ বছরের পুরোনো বন্ধু। আমাদের চিন্তাভাবনায় অনেক মিল ছিল। সেখান থেকেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। আমাদের জন্য দোয়া করবেন।’
এর আগে চলতি বছরের মার্চে লেখক ও নাট্যকার আবু সাইয়িদ রানার সঙ্গে বিচ্ছেদের কথা প্রকাশ্যে আনেন মৌসুমী হামিদ। ২০২৪ সালের ১২ জানুয়ারি পারিবারিকভাবে তাঁদের বিয়ে হয়েছিল। পরে গত বছরের নভেম্বর থেকে আলাদা থাকার বিষয়টি জানা যায়।
আরও পড়ুন
- • অন্যায়কারীর বিচার হবে, অবিচার নয়: প্রধানমন্ত্রী
- • বাংলাদেশ এখন বৈশ্বিক বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী
- • হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- • মা হতে চলেছেন মৌসুমী হামিদ, প্রকাশ্যে আনলেন দ্বিতীয় বিয়ের খবর
- • খামেনির শেষ বিদায়ে ৫ কোটি রুটির প্রস্তুতি
- • ‘৫ আগস্টের অর্জন সবার, কোনো ব্যক্তি বা দলের নয়’: প্রধানমন্ত্রী
- • আবহাওয়ার কারণে এক ঘণ্টা পিছোতে পারে ব্রাজিল নরওয়ে ম্যাচ
- • মুশফিককে কোচিংয়ে আনতে চায় বিসিবি
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- • বাহরাইনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিল ইরান
- • টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরু
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের প্রাণহানি
- • বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প
- • ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
- • ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত প্রায় ১,৫০০
- • ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি
- • শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তান ও পাকিস্তান
