০৪ জুলাই ২০২৬, শনিবার, ১৭:২৩

শিরোনাম
বাংলাদেশ এখন বৈশ্বিক বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে নতুন নির্বাহী পরিচালক নিয়োগ ৯০ দিনের মজুতের লক্ষ্যে প্রায় ৫ লাখ টন জ্বালানি তেল আমদানি করবে সরকার রেলের আধুনিকায়নে বড় পরিকল্পনা, বাড়ছে কোচ-লোকোমোটিভ সরকারি চাকরিতে বেতন বৃদ্ধি: মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ অর্থনীতিবিদদের বাংলাদেশের গম আমদানির সবচেয়ে বড় উৎসে পরিণত হয়েছে আর্জেন্টিনা জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে আজ স্মরণসভা, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

মুশফিককে কোচিংয়ে আনতে চায় বিসিবি

মুশফিককে কোচিংয়ে আনতে চায় বিসিবি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪ জুলাই, ২০২৬, ১৫:৫৪

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমকে ভবিষ্যতে কোচিং কাঠামোর সঙ্গে যুক্ত করার পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর তিনি আগ্রহ দেখালে তাঁকে দেশের ক্রিকেটের উন্নয়নে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে বোর্ড।

এর আগে বাংলাদেশ ‘এ’ দলের অস্ট্রেলিয়া সফরের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। অনূর্ধ্ব–১৯ দলের মেন্টর হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। একই ধারাবাহিকতায় জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটারদের কোচিংয়ে যুক্ত করতে চায় বিসিবি।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ফাহিম সিনহা বলেন, ‘মাহমুদউল্লাহ, মুশফিক যাঁরা এত বছর আন্তর্জাতিক ক্রিকেটে দেশের হয়ে খেলেছেন, তাঁদের অভিজ্ঞতা নতুন প্রজন্মের ক্রিকেটারদের কাছে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব।’

তিনি বলেন, মুশফিক যদি কোচিংয়ে আগ্রহী হন কিংবা ক্রিকেট নিয়ে কাজ করতে চান, তাহলে তাঁকে বিসিবিতে যুক্ত করার চেষ্টা করা হবে। তাঁর দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ার ও আধুনিক ক্রিকেট সম্পর্কে জ্ঞান দেশের ক্রিকেটের জন্য মূল্যবান বলেও মন্তব্য করেন তিনি। ফাহিমের ভাষায়, এমন একজনকে কাজে লাগাতে না পারলে সেটি বিসিবিরই ব্যর্থতা হবে।

এদিকে দেশীয় কোচদের দক্ষতা বাড়াতে নতুন পরিকল্পনাও নিয়েছে বিসিবি। কোচদের পারফরম্যান্স মূল্যায়নের জন্য তিন সদস্যের একটি কারিগরি কমিটি গঠন করা হচ্ছে। কমিটিতে থাকছেন মোহাম্মদ সালাহউদ্দিন, মিজানুর রহমান বাবুল ও সোহেল ইসলাম।

ফাহিম সিনহা জানান, কোচদের জন্য কর্মশালার আয়োজন করা হবে। সেখানে কী পারফরম্যান্স ইন্ডিকেটর (কেপিআই) বাস্তবায়নের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। কেপিআই চালুর পর নিয়মিত মূল্যায়নের আওতায় আনা হবে বিসিবির অধীন সব কোচকে। জ্যেষ্ঠ কোচরা জেলা ও বিভাগীয় পর্যায়ের কোচদের তদারকিও করবেন।

কোচদের বেতন কাঠামো পুনর্বিন্যাসের পরিকল্পনার কথাও জানিয়েছেন বিসিবির এই কর্মকর্তা। তাঁর ভাষ্য, জেলা কোচদের বেতন অন্তত ৭০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। নতুন ব্যবস্থায় তিনটি গ্রেড থাকবে। যোগ্যতার ভিত্তিতে গ্রেড নির্ধারণ করে সে অনুযায়ী বেতন দেওয়া হবে।

ফাহিম বলেন, বর্তমান বেতন কাঠামো অনেক দিন ধরে অপরিবর্তিত রয়েছে এবং তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তাই জেলা, বিভাগীয় ও কেন্দ্রীয়  সব পর্যায়ের কোচদের নতুন করে মূল্যায়ন করে গ্রেডিং করা হবে। কারিগরি কমিটির সুপারিশের ভিত্তিতেই তাঁদের যোগ্যতা ও বেতন নির্ধারণ করা হবে।

আরও পড়ুন