০৪ জুলাই ২০২৬, শনিবার, ১৭:১৯

শিরোনাম
বাংলাদেশ এখন বৈশ্বিক বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে নতুন নির্বাহী পরিচালক নিয়োগ ৯০ দিনের মজুতের লক্ষ্যে প্রায় ৫ লাখ টন জ্বালানি তেল আমদানি করবে সরকার রেলের আধুনিকায়নে বড় পরিকল্পনা, বাড়ছে কোচ-লোকোমোটিভ সরকারি চাকরিতে বেতন বৃদ্ধি: মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ অর্থনীতিবিদদের বাংলাদেশের গম আমদানির সবচেয়ে বড় উৎসে পরিণত হয়েছে আর্জেন্টিনা জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে আজ স্মরণসভা, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

আবহাওয়ার কারণে এক ঘণ্টা পিছোতে পারে ব্রাজিল নরওয়ে ম্যাচ

আবহাওয়ার কারণে এক ঘণ্টা পিছোতে পারে ব্রাজিল নরওয়ে ম্যাচ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪ জুলাই, ২০২৬, ১৬:০০

২০২৬ বিশ্বকাপের নকআউট পর্ব শুরুর আগেই সূচিতে প্রভাব ফেলতে শুরু করেছে বৈরী আবহাওয়া। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোজুড়ে তীব্র গরম এবং বজ্রঝড়ের পূর্বাভাসের কারণে একাধিক ম্যাচের সময় পরিবর্তনের আলোচনা চলছে।

এরই মধ্যে ইংল্যান্ড ও মেক্সিকোর মধ্যকার শেষ ষোলোর ম্যাচের সময় পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেক্সিকো সিটির আজটেকা স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৬টায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও বজ্রঝড় ও ভারী বৃষ্টির আশঙ্কায় সেটি স্থানীয় সময় রাত ৯টার বদলে দুপুর ১২টায় আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ফিফা।

তবে সূচি পরিবর্তনের তালিকায় যোগ হতে পারে ব্রাজিল ও নরওয়ের ম্যাচও। ব্রাজিলিয়ান সাংবাদিক রাইসা সিম্পলিসিওর তথ্য অনুযায়ী, নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ব্রাজিল সময় বিকেল ৫টায় নির্ধারিত ম্যাচটি এক ঘণ্টা পিছিয়ে সন্ধ্যা ৬টায় শুরু হতে পারে। সে ক্ষেত্রে বাংলাদেশ সময় ম্যাচটি রাত ২টার পরিবর্তে রাত ৩টায় শুরু হবে।

মেক্সিকোতে যেখানে মূল সমস্যা বজ্রঝড়, নিউ জার্সিতে উদ্বেগের কারণ তীব্র তাপপ্রবাহ। পূর্বাভাস অনুযায়ী, রোববার সেখানে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। এর আগে গ্রুপ পর্বে ফিলাডেলফিয়ায় ফ্রান্স ও ইরাকের ম্যাচ প্রচণ্ড গরম ও বজ্রপাতের কারণে প্রায় দুই ঘণ্টা স্থগিত রাখতে হয়েছিল। সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে ফিফা।

এ ছাড়া ইংল্যান্ড–মেক্সিকো ম্যাচটি নির্ধারিত সময়ের চেয়ে আগে শুরু হলেও সেটি অতিরিক্ত সময় বা টাইব্রেকারে গড়ালে ব্রাজিল–নরওয়ে ম্যাচের সম্প্রচারের সঙ্গে সময়ের সংঘাত তৈরি হতে পারে। এ কারণেও ব্রাজিলের ম্যাচ পিছিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে বলে জানা গেছে।

তবে ম্যাচ দুটির সূচি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো চূড়ান্ত ঘোষণা দেয়নি ফিফা। পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

বিশ্বকাপের নকআউট পর্বের গুরুত্বপূর্ণ এই দুই ম্যাচের আগে তাই দলগুলোর প্রস্তুতির পাশাপাশি আবহাওয়াও হয়ে উঠেছে বড় আলোচনার বিষয়।

আরও পড়ুন