৫ মাস পর ফিরল ইরান-কাতার সমুদ্রবাণিজ্য
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫ জুলাই, ২০২৬, ১৯:৫৬
প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর ইরান ও কাতারের মধ্যে সমুদ্রপথে পণ্য পরিবহন ও বাণিজ্যিক কার্যক্রম আবারও শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
রোববার (৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে কাতারের পরিবহন মন্ত্রণালয় জানায়, নতুন সিদ্ধান্ত অনুযায়ী দুই দেশের সব ধরনের জলযান ও জাহাজ সমুদ্রপথে চলাচল করতে পারবে। এ জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা হবে।
দোহায় নিযুক্ত ইরানের বাণিজ্যিক উপদেষ্টা আব্বাস আবদুলখানি জানান, দোহায় অবস্থিত ইরানি দূতাবাসের তত্ত্বাবধান এবং কাতার সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে দেইয়ার ও আল রুওয়াইস বন্দরের মধ্যে সমুদ্রপথে পণ্য পরিবহন পুনরায় চালু হয়েছে।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর কাতারের সঙ্গে সমুদ্রপথে বাণিজ্য বন্ধ হয়ে যায়। এমন সময়ে দুই দেশের মধ্যে বাণিজ্য পুনরায় শুরু হলো, যখন ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য শান্তি আলোচনায় মধ্যস্থতার দায়িত্ব পালন করছে কাতার ও পাকিস্তান।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • ২৭তম বিসিএসে বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিল সরকার
- • ২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল
- • শহীদ দিবস হিসেবে পালিত হবে ১৬ জুলাই
- • চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
- • ব্রাজিল-নরওয়ে ম্যাচের আগে নরওয়েতে বড় দুঃসংবাদ
- • চট্টগ্রামে ৫ জেলায় বন্যার শঙ্কা, সতর্ক করল বাপাউবো
- • দেশে প্রথম থানায় চালু হলো প্রবাসী হেল্প ডেস্ক
- • ৫ মাস পর ফিরল ইরান-কাতার সমুদ্রবাণিজ্য
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • বাহরাইনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিল ইরান
- • বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প
- • ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত প্রায় ১,৫০০
- • ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
- • লাহোরে কোচিংয়ের ছাদ ধসে ১৪ শিশু নিহত, আহত ৫
- • বিশ্বকাপ শেষেই বিয়ে করছেন রোনালদো-জর্জিনা
- • আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটের আওতায় থাকবেন
- • দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমলো
- • দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩ হাজার ২৬৬ টাকা
