০৫ জুলাই ২০২৬, রবিবার, ২১:২৪

শিরোনাম
২৭তম বিসিএসে বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিল সরকার শহীদ দিবস হিসেবে পালিত হবে ১৬ জুলাই ১৬ জুলাই ‘শহীদ দিবস’ পালনের সিদ্ধান্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই ইউএন-কপস সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী ফরিদপুরে বিভাগ ও সিটি করপোরেশনের পরিকল্পনা সরকারের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি স্পিকা‌র হাফিজ উদ্দিনের সঙ্গে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রামে ৫ জেলায় বন্যার শঙ্কা, সতর্ক করল বাপাউবো

চট্টগ্রামে ৫ জেলায় বন্যার শঙ্কা, সতর্ক করল বাপাউবো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৫ জুলাই, ২০২৬, ২০:২৫

দেশের পাঁচ জেলায় আগামী কয়েক দিনের মধ্যে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো)। চট্টগ্রাম ও সিলেট বিভাগের উজান এবং অভ্যন্তরীণ নদ-নদীতে পানি বৃদ্ধির প্রবণতা অব্যাহত থাকায় এ শঙ্কা তৈরি হয়েছে।

রোববার (৫ জুলাই) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, দেশের সব প্রধান নদ-নদী এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। একই সময়ে ভারতের ত্রিপুরা ও আসামেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ায় উজান থেকে পানির প্রবাহ বাড়ছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী পাঁচ দিন চট্টগ্রাম, সিলেট এবং ভারতের ত্রিপুরা অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

বাপাউবোর তথ্য অনুযায়ী, আগামী তিন দিনে গোমতী, মুহুরী, ফেনী, সেলোনিয়া, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি দ্রুত বাড়তে পারে। এতে বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ির কিছু এলাকায় নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে। পাশাপাশি লক্ষ্মীপুর ও নোয়াখালীর নিম্নাঞ্চলের কিছু এলাকাও সাময়িক প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে সিলেট ও ময়মনসিংহ বিভাগের মনু, ধলাই ও খোয়াই নদীর পানি বাড়ছে। সারিগোয়াইন, সোমেশ্বরী ও কংস নদীর পানি কিছুটা কমলেও যাদুকাটা ও ভূগাই নদীর পানি স্থিতিশীল রয়েছে। তবে আগামী ৭২ ঘণ্টায় এসব নদীর পানিও দ্রুত বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে রংপুর বিভাগের তিস্তা নদীর পানি স্থিতিশীল থাকলেও ধরলা ও দুধকুমার নদীর পানি কমছে। এই প্রবণতা আগামী দুই দিন অব্যাহত থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে টেকনাফে। এছাড়া কক্সবাজারে ৬১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ভারতের দক্ষিণ ত্রিপুরা ও আসামেও উল্লেখযোগ্য বৃষ্টিপাত হওয়ায় উজানের পানির চাপ বাড়ছে।

সকাল ৯টার সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের কোনো নদ-নদী এখনো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে না। তবে আগামী কয়েক দিনে নদ-নদীর পানি আরও বাড়লে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে বাপাউবো।

প্রতিফলন/এনজেএস

আরও পড়ুন