০৫ জুলাই ২০২৬, রবিবার, ২১:৫২

শিরোনাম
২৭তম বিসিএসে বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিল সরকার শহীদ দিবস হিসেবে পালিত হবে ১৬ জুলাই ১৬ জুলাই ‘শহীদ দিবস’ পালনের সিদ্ধান্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই ইউএন-কপস সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী ফরিদপুরে বিভাগ ও সিটি করপোরেশনের পরিকল্পনা সরকারের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি স্পিকা‌র হাফিজ উদ্দিনের সঙ্গে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

ব্রাজিল-নরওয়ে ম্যাচের আগে নরওয়েতে বড় দুঃসংবাদ

ব্রাজিল-নরওয়ে ম্যাচের আগে নরওয়েতে বড় দুঃসংবাদ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৫ জুলাই, ২০২৬, ২০:৪১

বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে বড় ধাক্কা খেয়েছে নরওয়ে। দলের তারকা রাইট-ব্যাক জুলিয়ান রায়ারসনের খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

উরুর হ্যামস্ট্রিং চোটের কারণে ব্রাজিলের বিপক্ষে তার মাঠে নামার সম্ভাবনা খুবই কম। গ্রুপ পর্ব থেকেই চোটে ভুগছেন বরুশিয়া ডর্টমুন্ডের এই ডিফেন্ডার। শেষ অনুশীলনে তাকে দলের সঙ্গে দেখা গেলেও ম্যাচ শুরুর মতো পূর্ণ ফিটনেস এখনো ফিরে পাননি বলে মনে করছে কোচিং স্টাফ।

রায়ারসনের অনুপস্থিতি নরওয়ের রক্ষণভাগে বড় প্রভাব ফেলতে পারে। কারণ, তার দিক দিয়েই আক্রমণ চালানোর কথা ব্রাজিলের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের। চলতি বিশ্বকাপে ইতোমধ্যে চার গোল করে দারুণ ফর্মে রয়েছেন এই ব্রাজিলিয়ান। তাকে থামাতে বিকল্প হিসেবে পেডারসেন অথবা মিডফিল্ডার ফ্রেডরিক আর্সনেসকে রাইট-ব্যাকে খেলানোর পরিকল্পনা করছে নরওয়ে।

সেনেগালের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে মাত্র ১৩ মিনিট খেলেই চোটে মাঠ ছাড়েন রায়ারসন। এরপর ফ্রান্স ও আইভরি কোস্টের বিপক্ষেও তিনি দলে ছিলেন না।

ম্যাচের আগের শেষ অনুশীলনে কৌশলগত পরিকল্পনা গোপন রেখেছে নরওয়ে। সংবাদমাধ্যমকে কেবল অনুশীলনের শুরুর অংশ দেখার অনুমতি দেওয়া হয়। সেখানে মার্টিন ওডেগার্ড ও আর্লিং হলান্ডকে অনুশীলনে দেখা গেলেও মূল পরিকল্পনা হয়েছে রুদ্ধদ্বার সেশনে। দ্রুতগতির পাল্টা আক্রমণের কৌশল নিয়ে একাদশেও পরিবর্তন আনতে পারে দলটি। সেক্ষেত্রে আলেকজান্ডার সরলথের বদলে গতি নির্ভর ফরোয়ার্ড অস্কার ববকে শুরুর একাদশে দেখা যেতে পারে।

কাগজে-কলমে ব্রাজিল এগিয়ে থাকলেও একটি পরিসংখ্যান নরওয়েকে আত্মবিশ্বাস জোগাচ্ছে। ফুটবল ইতিহাসে এখন পর্যন্ত ব্রাজিলের বিপক্ষে পাঁচ দেখায় নরওয়ে কখনো হারেনি। এর মধ্যে দুটি ম্যাচ জিতেছে ইউরোপের দলটি, বাকি তিনটি হয়েছে ড্র। সেই রেকর্ড ধরে রাখার লক্ষ্য নিয়েই সেলেসাওদের বিপক্ষে মাঠে নামবে নরওয়ে।

প্রতিফলন/এনজেএস

আরও পড়ুন