আট যুদ্ধ থামিয়েও নোবেল পেলাম না: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫ জুলাই, ২০২৬, ১৯:৪০
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে নোবেল শান্তি পুরস্কার না পাওয়া নিয়ে রসিকতা করেছেন। নিজের পররাষ্ট্রনীতির সাফল্যের কথা তুলে ধরে তিনি দাবি করেন, এ পর্যন্ত আটটি যুদ্ধ থামিয়েছেন, কিন্তু তারপরও নোবেল শান্তি পুরস্কার পাননি।
যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘ইউএস ২৫০’ অনুষ্ঠানে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র অলিম্পিকে সবচেয়ে বেশি পদকজয়ী দেশ। একইভাবে নোবেল পুরস্কারও সবচেয়ে বেশি পেয়েছে যুক্তরাষ্ট্র। তবে তিনি নিজে এখনো নোবেল পাননি।
হাস্যরসের ছলে ট্রাম্প বলেন, “আমি অন্তত আটটি যুদ্ধ মিটমাট করেছি, তবুও আমার ভাগ্যে নোবেল শান্তি পুরস্কার জোটেনি।”
তার এই মন্তব্যের পর উপস্থিত সমর্থকদের মধ্যে করতালি ও উল্লাস দেখা যায়।
এর আগেও প্রথম মেয়াদে মধ্যপ্রাচ্যে আব্রাহাম অ্যাকর্ডসসহ বিভিন্ন কূটনৈতিক উদ্যোগের জন্য নিজেকে নোবেল শান্তি পুরস্কারের যোগ্য বলে দাবি করেছিলেন ট্রাম্প। এবারও একই প্রসঙ্গ টেনে তিনি তা রসিকতার ভঙ্গিতে তুলে ধরেন।
তবে ট্রাম্পের ‘আটটি যুদ্ধ থামানোর’ দাবিকে অনেক বিশ্লেষক তার রাজনৈতিক প্রচারণার অংশ এবং অতিরঞ্জিত বক্তব্য হিসেবেই দেখছেন।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • ব্রাজিল-নরওয়ে ম্যাচের আগে নরওয়েতে বড় দুঃসংবাদ
- • চট্টগ্রামে ৫ জেলায় বন্যার শঙ্কা, সতর্ক করল বাপাউবো
- • দেশে প্রথম থানায় চালু হলো প্রবাসী হেল্প ডেস্ক
- • ৫ মাস পর ফিরল ইরান-কাতার সমুদ্রবাণিজ্য
- • ৮টি যুদ্ধ থামানোর পরেও নোবেল পেলাম না: ট্রাম্প
- • আট যুদ্ধ থামিয়েও নোবেল পেলাম না: ট্রাম্প
- • ১৬ জুলাই ‘শহীদ দিবস’ পালনের সিদ্ধান্ত
- • বিশ্বকাপ ম্যাচের আগে নিউইয়র্কে গুলির আতঙ্ক
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • বাহরাইনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিল ইরান
- • বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প
- • ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত প্রায় ১,৫০০
- • ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
- • লাহোরে কোচিংয়ের ছাদ ধসে ১৪ শিশু নিহত, আহত ৫
- • বিশ্বকাপ শেষেই বিয়ে করছেন রোনালদো-জর্জিনা
- • আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটের আওতায় থাকবেন
- • দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমলো
- • দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩ হাজার ২৬৬ টাকা
