সোমবার দীর্ঘ সময় অন্ধকারে থাকবে কয়েকটি এলাকা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬ জুলাই, ২০২৬, ০০:০২
লাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর আওতাধীন হাসনাবাদ জোনাল অফিসের বেশ কয়েকটি এলাকায় সোমবার (৬ জুলাই) প্রায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
রোববার (৫ জুলাই) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজ চলবে। এ সময় আব্দুল্লাহপুর ও কালীগঞ্জ ফিডারের আওতাধীন হাসনাবাদ হাউজিং, বেয়ারা, মজিদ বেয়ারা, জিন্দাপীর মাজার, জিএস তলা, তেঘরিয়া, ইকুরিয়া এবং আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ ছাড়া জাজিরা ফিডারের আওতাধীন স্ট্যান্ড বাজার, নতুন বাক্তার চর, পুরান বাক্তার চর, কোন্ডার চর, খুনের চর, মধ্যের চর ও মোল্লা বাজার এলাকাতেও একই সময়ে বিদ্যুৎ থাকবে না।
কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪।
আরও পড়ুন
- • একাদশে এক বড় পরিবর্তন, নেইমারকে ছাড়াই খেলবে ব্রাজিল
- • খামেনির জানাযায় অংশ নিয়ে দেশে ফিরেছেন স্পিকার
- • ৩৮ বিচারককে রদবদল করে আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি
- • বৈরী আবহাওয়ায় ট্রলার চলাচল বন্ধ, অনিশ্চয়তায় এইচএসসি পরীক্ষার্থীরা
- • আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়
- • যুদ্ধবিধ্বস্ত গাজার শিশুদের পাশে দাঁড়াল স্পেন
- • সোমবার দীর্ঘ সময় অন্ধকারে থাকবে কয়েকটি এলাকা
- • ইংল্যান্ডকে উড়িয়ে রেকর্ড সপ্তম বারের মতো নারী বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • বাহরাইনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিল ইরান
- • ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত প্রায় ১,৫০০
- • লাহোরে কোচিংয়ের ছাদ ধসে ১৪ শিশু নিহত, আহত ৫
- • আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটের আওতায় থাকবেন
- • দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমলো
- • দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩ হাজার ২৬৬ টাকা
- • প্রধানমন্ত্রীর হাত ধরে শুরু হচ্ছে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি
- • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৬তম প্রতিষ্ঠাবর্ষিকী আজ
- • ব্রাজিল-জাপান লড়াইয়ের আগে আলোচনায় ইতালিয়ান রেফারি
