যুদ্ধবিধ্বস্ত গাজার শিশুদের পাশে দাঁড়াল স্পেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬ জুলাই, ২০২৬, ০০:০৯
গাজা উপত্যকা থেকে ২০ ফিলিস্তিনি শিশুকে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে চিকিৎসার জন্য আশ্রয় দিয়েছে স্পেন। দেশটির চিকিৎসা স্থানান্তর কর্মসূচির আওতায় শিশুদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে।
স্পেনের স্বাস্থ্যমন্ত্রী মোনিকা গার্সিয়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, যুদ্ধের ভয়াবহতা পেছনে ফেলে এসব শিশু প্রয়োজনীয় চিকিৎসা নিতে স্পেনে এসেছে।
তিনি বলেন, শিশুরা ভয় নিয়ে এলেও তাদের সঙ্গে নতুন আশাও এসেছে। এ উদ্যোগকে তিনি স্পেনের জন্য জাতীয় গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেন।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, বিশেষ করে কোনো শিশুরই গাজায় চলমান মানবিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাওয়া উচিত নয়। তিনি জানান, বর্তমানে চিকিৎসার জন্য ২০ শিশুসহ মোট ১০০ জন ফিলিস্তিনিকে আশ্রয় দিয়েছে স্পেন।
সানচেজ বলেন, তাদের চিকিৎসাসেবা নিশ্চিত করা স্পেনের নৈতিক দায়িত্ব। পাশাপাশি ফিলিস্তিনিদের নিরাপদে নিজ বাড়িতে ফিরে যাওয়ার অধিকারও নিশ্চিত করতে হবে।
গাজায় চলমান যুদ্ধের বিরোধিতার অংশ হিসেবেই স্পেন এই মানবিক উদ্যোগ নিয়েছে। সাম্প্রতিক সময়ে দেশটি ইউরোপীয় ইউনিয়ন-ইসরায়েল অ্যাসোসিয়েশন চুক্তি স্থগিতের আহ্বান, তেল আবিব থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার, ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট কার্যক্রম নিষিদ্ধ এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে।
২০২৪ সালের মে মাসে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার পর থেকে স্পেন ও ইসরায়েলের কূটনৈতিক সম্পর্কে উত্তেজনা আরও বেড়েছে। এরপর বিভিন্ন ইস্যুতে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি কূটনৈতিক পদক্ষেপও দেখা যায়।
আরও পড়ুন
- • একাদশে এক বড় পরিবর্তন, নেইমারকে ছাড়াই খেলবে ব্রাজিল
- • খামেনির জানাযায় অংশ নিয়ে দেশে ফিরেছেন স্পিকার
- • ৩৮ বিচারককে রদবদল করে আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি
- • বৈরী আবহাওয়ায় ট্রলার চলাচল বন্ধ, অনিশ্চয়তায় এইচএসসি পরীক্ষার্থীরা
- • আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়
- • যুদ্ধবিধ্বস্ত গাজার শিশুদের পাশে দাঁড়াল স্পেন
- • সোমবার দীর্ঘ সময় অন্ধকারে থাকবে কয়েকটি এলাকা
- • ইংল্যান্ডকে উড়িয়ে রেকর্ড সপ্তম বারের মতো নারী বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • বাহরাইনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিল ইরান
- • ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত প্রায় ১,৫০০
- • লাহোরে কোচিংয়ের ছাদ ধসে ১৪ শিশু নিহত, আহত ৫
- • আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটের আওতায় থাকবেন
- • দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমলো
- • দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩ হাজার ২৬৬ টাকা
- • প্রধানমন্ত্রীর হাত ধরে শুরু হচ্ছে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি
- • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৬তম প্রতিষ্ঠাবর্ষিকী আজ
- • ব্রাজিল-জাপান লড়াইয়ের আগে আলোচনায় ইতালিয়ান রেফারি
