০৬ জুলাই ২০২৬, সোমবার, ০১:২৫

শিরোনাম
খামেনির জানাযায় অংশ নিয়ে দেশে ফিরেছেন স্পিকার ৩৮ বিচারককে রদবদল করে আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি হামে শিশুমৃত্যুতে ড. ইউনূসের কাছে ১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট ২৭তম বিসিএসে বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিল সরকার শহীদ দিবস হিসেবে পালিত হবে ১৬ জুলাই ১৬ জুলাই ‘শহীদ দিবস’ পালনের সিদ্ধান্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই ইউএন-কপস সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রাজিলকে জেতাল জ্যোতিষী বিড়াল মিলু

ব্রাজিলকে জেতাল জ্যোতিষী বিড়াল মিলু

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৫ জুলাই, ২০২৬, ২৩:৫১

বিশ্বকাপের ম্যাচের ফলাফল নিয়ে ধারাবাহিকভাবে সঠিক ভবিষ্যদ্বাণী করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় উঠে এসেছে ‘জ্যোতিষী’ বিড়াল মিলু। একের পর এক পূর্বাভাস মিলে যাওয়ায় ফুটবলপ্রেমীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এটি। যদিও আর্জেন্টিনা ও কেপ ভার্দের ম্যাচে প্রথমবারের মতো তার পূর্বাভাস ভুল প্রমাণিত হয়েছে, তবুও ব্রাজিল-নরওয়ে ম্যাচকে ঘিরে নতুন ভবিষ্যদ্বাণী দিয়েছে মিলু।

মিলুর পূর্বাভাস অনুযায়ী, শেষ ষোলোর লড়াইয়ে নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

মিলুর মালিক নাতান পিনহেইরো জানান, প্রতিটি ম্যাচের আগে তিনি দুটি একই ধরনের পাত্রে খাবার রাখেন। প্রতিটি পাত্রের পেছনে মুখোমুখি দুই দলের জাতীয় পতাকা লাগানো থাকে। এরপর মিলুকে ছেড়ে দেওয়া হলে সে যে পাত্র থেকে আগে খাবার খায়, সেই দলকেই সম্ভাব্য বিজয়ী হিসেবে ধরা হয়।

তবে মিলুর এই ভবিষ্যদ্বাণী নিয়ে বিতর্কও রয়েছে। অনেকের অভিযোগ, মালিক ইচ্ছাকৃতভাবে বিড়ালটিকে নির্দিষ্ট পাত্রের দিকে পরিচালিত করেন। যদিও এমন অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন নাতান।

তার দাবি, পুরো প্রক্রিয়ার ভিডিও প্রকাশ করা হয় এবং এতে কোনো ধরনের কারসাজির সুযোগ নেই। মিলুই সম্পূর্ণ স্বাধীনভাবে নিজের পছন্দে খাবারের পাত্র বেছে নেয়, আর সেই নির্বাচন থেকেই সম্ভাব্য বিজয়ী নির্ধারণ করা হয়।

আরও পড়ুন