০৬ জুলাই ২০২৬, সোমবার, ১১:৪৫

শিরোনাম
অপ্রয়োজনীয় সিজার কমাতে স্বাস্থ্যমন্ত্রীর কঠোর নির্দেশনা জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, আহত ৫৬১: রোড সেফটি ফাউন্ডেশন ১৫ আগস্ট নিউরোসায়েন্সেস হাসপাতালের দ্বিতীয় ইউনিট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী খামেনির জানাযায় অংশ নিয়ে দেশে ফিরেছেন স্পিকার ৩৮ বিচারককে রদবদল করে আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি হামে শিশুমৃত্যুতে ড. ইউনূসের কাছে ১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট ২৭তম বিসিএসে বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিল সরকার শহীদ দিবস হিসেবে পালিত হবে ১৬ জুলাই

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, প্রাণহানি ছাড়াল ৩ হাজার

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, প্রাণহানি ছাড়াল ৩ হাজার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৬ জুলাই, ২০২৬, ১০:০২

গত মাসে ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৩৪২ জনে পৌঁছেছে। এ দুর্যোগে আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন এবং হাজারো মানুষ এখনও গৃহহীন অবস্থায় রয়েছেন।

স্থানীয় সময় রোববার (৫ জুলাই) দেশটির যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে সর্বশেষ এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের পর এখন পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ১৯০টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে।

সরকার জানিয়েছে, ক্ষতিগ্রস্ত ৮৬ হাজার ৭৯৪টি পরিবারকে বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হয়েছে। তবে এখনও ১৭ হাজার ৩৪৫ জন গৃহহীন অবস্থায় রয়েছেন।

উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে আন্তর্জাতিক সহযোগিতাও অব্যাহত রয়েছে। ভূমিকম্পকবলিত এলাকায় ৪ হাজার ৮৮ জন আন্তর্জাতিক উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি রাজধানী কারাকাস থেকে ২৯ হাজার ৫৬৭ জন সরকারি কর্মী এবং ২৭ হাজার ৪৮২ জন স্বেচ্ছাসেবক উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে অংশ নিচ্ছেন।

সরকারি তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্তদের মধ্যে এ পর্যন্ত ৯ হাজার ৫৮৫ মেট্রিক টন খাদ্য এবং ৬ লাখ ৬৯ হাজার ৮ লিটার বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। এছাড়া ২৩ হাজার ৮২০ জনকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে এবং দুর্গতদের জন্য ৭৯টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, গত ২৪ জুন মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এরপর থেকে এখন পর্যন্ত ৯৯৫টি আফটারশক বা পরাঘাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে ভেনেজুয়েলার যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়।

আরও পড়ুন