০৬ জুলাই ২০২৬, সোমবার, ১২:৫৭

শিরোনাম
গ্রামীণ জনপদের উন্নয়নে সরকার বদ্ধপরিকর: স্থানীয় সরকারমন্ত্রী সরকারি ক্রয় কার্যক্রমে নতুন কমিটি, সভাপতির দায়িত্বে আইনমন্ত্রী অপ্রয়োজনীয় সিজার কমাতে স্বাস্থ্যমন্ত্রীর কঠোর নির্দেশনা জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, আহত ৫৬১: রোড সেফটি ফাউন্ডেশন ১৫ আগস্ট নিউরোসায়েন্সেস হাসপাতালের দ্বিতীয় ইউনিট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী খামেনির জানাযায় অংশ নিয়ে দেশে ফিরেছেন স্পিকার ৩৮ বিচারককে রদবদল করে আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি হামে শিশুমৃত্যুতে ড. ইউনূসের কাছে ১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

ব্রাজিলের বিদায়ে উচ্ছ্বসিত মেহজাবীন, স্টেডিয়াম থেকেই বললেন ‘বাই বাই ব্রাজিল’

ব্রাজিলের বিদায়ে উচ্ছ্বসিত মেহজাবীন, স্টেডিয়াম থেকেই বললেন ‘বাই বাই ব্রাজিল’

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬ জুলাই, ২০২৬, ১১:৪০

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ব্রাজিলের বিদায়ের পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বসেই তিনি ব্রাজিল-নরওয়ে ম্যাচ উপভোগ করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্টের মাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানান।

আর্জেন্টিনার কট্টর সমর্থক হিসেবে পরিচিত মেহজাবীন ম্যাচ শুরুর আগেই ব্রাজিলকে উদ্দেশ্য করে রসিকতা করেন। গ্যালারি থেকে তোলা একটি ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘ব্রাজিলকে দু-একটা ফুটবলের টিপস দিতে এলাম। আমি কিন্তু আর্জেন্টিনা।’

স্টেডিয়ামে লাল রঙের টপস ও সবুজ স্কার্ট পরা অভিনেত্রীকে বাংলাদেশের জাতীয় পতাকা ওড়াতেও দেখা যায়। ম্যাচ চলাকালে ভক্তদের সঙ্গে মজার ছলে আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘তোমার ফোনের চার্জ যত পার্সেন্ট, মানে ব্রাজিলের হারার চান্স! কমেন্ট দ্য পার্সেন্টেজ।’

ম্যাচ শেষে নরওয়ের ২-১ গোলের জয়ে ব্রাজিলের বিদায় নিশ্চিত হলে গ্যালারিতেই উচ্ছ্বাস প্রকাশ করেন মেহজাবীন। পরে স্টেডিয়ামের বড় পর্দায় নরওয়ের জয় উদযাপনের দৃশ্য ধারণ করা একটি ভিডিও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘বাই বাই ব্রাজিল।’

তার এসব পোস্ট ও ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে আর্জেন্টিনা ও ব্রাজিল উভয় দলের সমর্থকদের মধ্যে ব্যাপক আলোচনা, প্রতিক্রিয়া ও হাস্যরসের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন