০৫ জুলাই ২০২৬, রবিবার, ১১:৫৭

শিরোনাম
ইউএন-কপস সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী ফরিদপুরে বিভাগ ও সিটি করপোরেশনের পরিকল্পনা সরকারের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি স্পিকা‌র হাফিজ উদ্দিনের সঙ্গে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সব হাসপাতালের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের ৬টি নতুন নির্দেশনা অন্যায়কারীর বিচার হবে, অবিচার নয়: প্রধানমন্ত্রী বাংলাদেশ এখন বৈশ্বিক বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
শিরোনাম
ইউএন-কপস সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী ফরিদপুরে বিভাগ ও সিটি করপোরেশনের পরিকল্পনা সরকারের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি স্পিকা‌র হাফিজ উদ্দিনের সঙ্গে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সব হাসপাতালের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের ৬টি নতুন নির্দেশনা অন্যায়কারীর বিচার হবে, অবিচার নয়: প্রধানমন্ত্রী বাংলাদেশ এখন বৈশ্বিক বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩

৮ কোটি টাকা অনুদান বিতরণে প্রশাসনিক ব্যয় ৫৩ কোটি, প্রশ্নের মুখে সমাজসেবা অধিদপ্তরের প্রকল্প

৮ কোটি টাকা অনুদান বিতরণে প্রশাসনিক ব্যয় ৫৩ কোটি, প্রশ্নের মুখে সমাজসেবা অধিদপ্তরের প্রকল্প

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৫ জুলাই, ২০২৬, ১০:৪৬

জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত মানুষের পুনর্বাসন ও জীবিকা উন্নয়নের জন্য সমাজসেবা অধিদপ্তরের একটি প্রকল্প প্রস্তাব প্রশাসনিক ব্যয়ের উচ্চ পরিমাণ নিয়ে প্রশ্নের মুখে পড়েছে। প্রকল্পে ৩০০ জন উপকারভোগীকে প্রায় ৮ কোটি টাকা অনুদান দেওয়ার কথা থাকলেও পরামর্শক, ব্যবস্থাপনা, অফিস পরিচালনা ও অন্যান্য প্রশাসনিক খাতে ব্যয় ধরা হয়েছে ৫৩ কোটি টাকার বেশি।

সমাজসেবা অধিদপ্তরের প্রস্তাবিত ‘অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ব্যক্তিদের নগর একীভূতকরণ সক্ষমতা শক্তিশালীকরণ এবং স্বাগতিক সম্প্রদায়কে সহায়তা প্রদান (ইন্টিগ্রেট)’ শীর্ষক প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৬১ কোটি ২৯ লাখ ৬৪ হাজার টাকা। জার্মান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জিআইজেড) অর্থায়নে এক বছর নয় মাস মেয়াদের এ প্রকল্প প্রস্তাবের ওপর আজ রোববার পরিকল্পনা কমিশনের প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা হওয়ার কথা রয়েছে।

প্রকল্পের লক্ষ্য হিসেবে খুলনা, সাতক্ষীরা, রাজশাহী ও সিরাজগঞ্জে জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত মানুষের অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর কথা বলা হয়েছে। এর আওতায় ৩০০ জনকে ক্ষুদ্র ব্যবসার জন্য আর্থিক সহায়তা এবং প্রায় দেড় হাজার মানুষের জীবিকা উন্নয়নের পরিকল্পনা রয়েছে।

প্রকল্প প্রস্তাব অনুযায়ী, মোট বাজেটের মধ্যে সরাসরি উপকারভোগীদের অনুদান বাবদ বরাদ্দ রাখা হয়েছে ৮ কোটি ১০ লাখ ৯০ হাজার টাকা, যা মোট ব্যয়ের প্রায় ১৩ দশমিক ২৩ শতাংশ। বাকি ৫৩ কোটি ১৮ লাখ ৭৪ হাজার টাকা বিভিন্ন প্রশাসনিক ও পরিচালন ব্যয়ে ব্যয়ের প্রস্তাব করা হয়েছে।

নথিতে দেখা যায়, দেশি-বিদেশি ৪৭৩ জন পরামর্শকের জন্য ব্যয় ধরা হয়েছে ২৯ কোটি ৬২ লাখ ৬৩ হাজার টাকা। এ ছাড়া ব্যবস্থাপনা ব্যয় হিসেবে রাখা হয়েছে ১০ কোটি ৭ লাখ ৬৫ হাজার টাকা এবং অফিস ভাড়ার জন্য ৩ কোটি ১৯ লাখ ২৫ হাজার টাকা।

এ ছাড়া বিদেশ সফর ও প্রশিক্ষণের জন্য ৩ কোটি ৫১ লাখ টাকা এবং অভ্যন্তরীণ ভ্রমণের জন্য ১ কোটি ২৭ লাখ ৭৬ হাজার টাকা ব্যয়ের প্রস্তাব রয়েছে। প্রশিক্ষণ, কর্মশালা, ইউটিলিটি বিল, পরিবহন, জ্বালানি ও অন্যান্য প্রশাসনিক খাতেও উল্লেখযোগ্য বরাদ্দ রাখা হয়েছে।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, প্রকল্পটির ব্যয় কাঠামো, পরামর্শক নিয়োগ, বিদেশ ভ্রমণ, অফিস ভাড়া এবং সরকারি ক্রয়বিধি অনুসরণের বিষয়গুলো নিয়ে পিইসি সভায় ব্যাখ্যা চাওয়া হবে। উপকারভোগী নির্বাচনের প্রক্রিয়াও প্রকল্প প্রস্তাবে স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন অধিশাখা) মো. সাজ্জাদুল ইসলাম বলেন, এটি অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) মাধ্যমে নেওয়া দাতা সংস্থার অর্থায়নের একটি কারিগরি সহায়তা প্রকল্প। প্রকল্পের কাঠামো ও ব্যয়ের বড় অংশ দাতা সংস্থার শর্ত অনুযায়ী নির্ধারণ করা হয়েছে।

অনুদানের তুলনায় পরামর্শক ও প্রশাসনিক ব্যয় বেশি হওয়ার বিষয়ে তিনি বলেন, যেহেতু এটি অনুদানভিত্তিক প্রকল্প, তাই দাতা সংস্থার নির্ধারিত কাঠামোর বাইরে যাওয়ার সুযোগ সীমিত। বিদেশ ভ্রমণের বিষয়ে তিনি বলেন, সরকারের অনুমোদন না মিললে এ খাতে কোনো অর্থ ব্যয় হবে না।

আরও পড়ুন