০৫ জুলাই ২০২৬, রবিবার, ১১:১৩

শিরোনাম
ইউএন-কপস সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী ফরিদপুরে বিভাগ ও সিটি করপোরেশনের পরিকল্পনা সরকারের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি স্পিকা‌র হাফিজ উদ্দিনের সঙ্গে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সব হাসপাতালের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের ৬টি নতুন নির্দেশনা অন্যায়কারীর বিচার হবে, অবিচার নয়: প্রধানমন্ত্রী বাংলাদেশ এখন বৈশ্বিক বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩

শোকে স্তব্ধ ইরান, দ্বিতীয় দিনেও খামেনির প্রতি শেষ শ্রদ্ধা

শোকে স্তব্ধ ইরান, দ্বিতীয় দিনেও খামেনির প্রতি শেষ শ্রদ্ধা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৫ জুলাই, ২০২৬, ০৯:৩২

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির মৃত্যুতে দ্বিতীয় দিনের মতো রাষ্ট্রীয় শোক পালন করছে দেশটি। রোববার (৫ জুলাই) রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় হাজারো মানুষ জড়ো হয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান।

বার্তা সংস্থা মেহের জানায়, রোববার ভোর থেকেই তেহরানের প্রধান নামাজের স্থান ইমাম খোমেনি মোসাল্লায় শোকানুষ্ঠান শুরু হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের উপস্থিতিতে পুরো এলাকা শোকাহত জনতার ভিড়ে পরিণত হয়।

সকালজুড়ে বিভিন্ন প্রদেশ থেকে মানুষ দলে দলে অনুষ্ঠানে যোগ দেন। শেষ শ্রদ্ধা জানাতে মানুষের উপস্থিতি দীর্ঘ সময় ধরে অব্যাহত থাকে।

শোকানুষ্ঠান নির্বিঘ্ন করতে নিরাপত্তা বাহিনী, জরুরি সেবা, চিকিৎসক দল ও স্বেচ্ছাসেবীরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। অংশগ্রহণকারীদের জন্য যাতায়াত, চিকিৎসা সহায়তা, খাবার ও বিশ্রামের বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে।

খামেনি প্রায় ৩৭ বছর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় তিনি ৮৬ বছর বয়সে নিহত হন।

তার দাফনকে ঘিরে শিয়া মতাবলম্বীদের কাছে প্রতিশোধের প্রতীক হিসেবে বিবেচিত লাল পতাকা তেহরানের গ্র্যান্ড মোসাল্লাসহ বিভিন্ন স্থানে উড়তে দেখা গেছে। অনুষ্ঠানে ‘আমাদের জেগে উঠতেই হবে’ স্লোগানে মুখর ছিল পরিবেশ। এছাড়া খামেনির মুষ্টিবদ্ধ হাতের একটি বৃহৎ প্রতিকৃতিও প্রদর্শন করা হয়।

রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, তেহরানের কয়েকটি মেট্রো স্টেশনে উপস্থিত জনতা ‘আমেরিকার ধ্বংস হোক’ এবং ‘ইসরাইলের ধ্বংস হোক’ স্লোগান দিচ্ছেন।

সপ্তাহব্যাপী শোকানুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর আশপাশে সাঁজোয়া যান, ভারী অস্ত্র ও স্নাইপার মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও পড়ুন