০৫ জুলাই ২০২৬, রবিবার, ১১:৫৬

শিরোনাম
ইউএন-কপস সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী ফরিদপুরে বিভাগ ও সিটি করপোরেশনের পরিকল্পনা সরকারের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি স্পিকা‌র হাফিজ উদ্দিনের সঙ্গে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সব হাসপাতালের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের ৬টি নতুন নির্দেশনা অন্যায়কারীর বিচার হবে, অবিচার নয়: প্রধানমন্ত্রী বাংলাদেশ এখন বৈশ্বিক বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩

হরমুজ প্রণালি ইরানের জন্য ‘পারমাণবিক অস্ত্রের’ চেয়েও বেশিকিছু

হরমুজ প্রণালি ইরানের জন্য ‘পারমাণবিক অস্ত্রের’ চেয়েও বেশিকিছু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৫ জুলাই, ২০২৬, ১০:৩৬

হরমুজ প্রণালি ইরানকে ‘পারমাণবিক অস্ত্রের’ মতো কৌশলগত সুবিধা দিয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ। তাঁর মতে, এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের সক্ষমতা তেহরানের অন্যতম বড় কৌশলগত শক্তি। খবর আনাদোলুর।

ইরান সফর শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেদভেদেভ বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হলে বাব আল-মানদাব প্রণালি দিয়েও নৌযান চলাচল ব্যাহত হতে পারে। এতে জ্বালানি তেল ও বাণিজ্যিক পণ্য পরিবহনে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

তিনি বলেন, ‘আমি আশা করি পরিস্থিতি এত দূর গড়াবে না। তবে এই অঞ্চলে যারা সংঘাতের উসকানি দিচ্ছে, তাদের বিষয়টি মাথায় রাখা উচিত।’

মেদভেদেভ ইরানের ওপর সাম্প্রতিক মার্কিন হামলার সমালোচনা করে বলেন, এটি ছিল ‘উসকানিহীন’ পদক্ষেপ। তাঁর দাবি, আলোচনার প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের জন্য ইরান কোনো তাৎক্ষণিক হুমকি ছিল না।

রুশ এই কর্মকর্তা আরও বলেন, হামলাগুলো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগের বিষয়ে রাশিয়া বরাবরই শান্তিপূর্ণ সমাধানের পক্ষে ছিল।

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা প্রসঙ্গে মেদভেদেভ বলেন, সংঘাতের পরিবর্তে আলোচনা সব সময়ই ভালো। তবে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের পুনর্গঠন তহবিল নিয়ে চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো সহজ হবে না বলেও মন্তব্য করেন তিনি।

এ ছাড়া ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে নিষেধাজ্ঞার মুখে থাকা দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদারে একটি বিশেষ প্ল্যাটফর্ম গঠনের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান মেদভেদেভ। তাঁর ভাষ্য, ভবিষ্যতে এটি একটি আনুষ্ঠানিক সহযোগিতা কাঠামোয় রূপ নিতে পারে।

আরও পড়ুন