০৫ জুলাই ২০২৬, রবিবার, ১১:৫৫

শিরোনাম
ইউএন-কপস সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী ফরিদপুরে বিভাগ ও সিটি করপোরেশনের পরিকল্পনা সরকারের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি স্পিকা‌র হাফিজ উদ্দিনের সঙ্গে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সব হাসপাতালের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের ৬টি নতুন নির্দেশনা অন্যায়কারীর বিচার হবে, অবিচার নয়: প্রধানমন্ত্রী বাংলাদেশ এখন বৈশ্বিক বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩

ব্রাজিলকে বড় মাপের দল ভাবছেন না নরওয়ে কোচ

ব্রাজিলকে বড় মাপের দল ভাবছেন না নরওয়ে কোচ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৫ জুলাই, ২০২৬, ১১:০৫

প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার সুযোগ সামনে নরওয়ের। শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ ব্রাজিল। তবে প্রতিপক্ষকে অপ্রতিরোধ্য মনে করছেন না নরওয়ের কোচ স্তলে সুলবাকেন। তাঁর বিশ্বাস, নিজেদের সেরা খেলাটা খেলতে পারলে ব্রাজিলকে হারানো সম্ভব।

উত্তর আমেরিকা বিশ্বকাপের শেষ ষোলোতে সোমবার বাংলাদেশ সময় রাত ২টায় নিউইয়র্কে মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে।

ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে টুর্নামেন্টে নামা ব্রাজিলকে অন্যতম ফেবারিট ধরা হলেও পরিসংখ্যান নরওয়ের পক্ষেই। দুই দলের চারটি দেখায় এখনো ব্রাজিলের কোনো জয় নেই। ১৯৯৮ বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিলকে ২–১ গোলে হারিয়েছিল নরওয়ে।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সুলবাকেন বলেন, প্রতিপক্ষের নাম নয়, নিজেদের খেলাতেই মনোযোগ দিতে চান তাঁরা।

‘পরিস্থিতির কথা না ভেবে আমাদের নিজেদের খেলাটাই খেলতে হবে। রক্ষণে সবাইকে একে অন্যকে সহায়তা করতে হবে। আমরা যদি নিজেদের কৌশল ঠিকভাবে বাস্তবায়ন করতে পারি, তাহলে যে-ই খেলুক, সে সতীর্থদের সহায়তা পাবে।’

চলতি বিশ্বকাপে নরওয়ের হয়ে পাঁচ গোল করেছেন আর্লিং হলান্ড। দলের আক্রমণভাগে তাঁর ভূমিকার প্রশংসা করে সুলবাকেন বলেন, ‘হলান্ডকে বল দেওয়ার পথ আমরা খুঁজে পেয়েছি। আমরা এমন দল নই, যারা শুধু ব্রাজিলের ভুলের অপেক্ষায় থাকবে। আমরা আক্রমণাত্মক ফুটবল খেলতে চাই। একই সঙ্গে প্রয়োজন হলে দীর্ঘ সময় রক্ষণও সামলাতে হবে।’

ব্রাজিলকে নিয়ে নিজের মূল্যায়নে নরওয়ে কোচ বলেন, ‘আমি মনে করি না, তারা আগের মতো অপ্রতিরোধ্য কোনো দল। দীর্ঘ সময় ধরেই আমরা ভালো খেলছি এবং আত্মবিশ্বাসী। বল পায়ে আমাদের খেলার ধরন আছে, যা আমাদের সাহায্য করবে।’

জয়ের সম্ভাবনা নিয়ে নির্দিষ্ট কোনো হিসাব দিতে চাননি সুলবাকেন। তাঁর ভাষায়, ‘সম্ভাবনা ৬০-৪০ বা ৭০ -৩০যাই হোক না কেন, সেটি গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো, নিজেদের সেরা খেলাটা খেলতে পারা। আমরা যদি সেরা ছন্দে থাকতে পারি, তাহলে সুযোগ থাকবে।’

আরও পড়ুন