০৫ জুলাই ২০২৬, রবিবার, ১১:১৩

শিরোনাম
ইউএন-কপস সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী ফরিদপুরে বিভাগ ও সিটি করপোরেশনের পরিকল্পনা সরকারের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি স্পিকা‌র হাফিজ উদ্দিনের সঙ্গে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সব হাসপাতালের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের ৬টি নতুন নির্দেশনা অন্যায়কারীর বিচার হবে, অবিচার নয়: প্রধানমন্ত্রী বাংলাদেশ এখন বৈশ্বিক বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩

হরমুজ প্রণালীতে মিত্র দেশগুলোকে বিশেষ সুবিধার ইঙ্গিত ইরানের

হরমুজ প্রণালীতে মিত্র দেশগুলোকে বিশেষ সুবিধার ইঙ্গিত ইরানের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৫ জুলাই, ২০২৬, ১০:১০

হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের জন্য নতুন ধরনের সেবা ফি আরোপের পরিকল্পনা করছে ইরান। একই সঙ্গে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের ঘনিষ্ঠ বা বন্ধুরাষ্ট্রগুলো এ ক্ষেত্রে বিশেষ সুবিধা পেতে পারে।

শনিবার বেইজিংয়ে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড পিস ফোরাম’-এ চীনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আবদোলরেজা রহমানি ফাজলি এ কথা বলেন।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়, ওমানের সঙ্গে সমন্বয় করে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের ওপর নজরদারি, পরিবেশগত তদারকি এবং বিভিন্ন সেবা প্রদানের বিপরীতে ফি আদায়ের একটি ব্যবস্থা নিয়ে কাজ করছে তেহরান।

তবে এই ফিকে ‘টোল’ বা খাজনা বলতে রাজি নন ইরানের রাষ্ট্রদূত। তাঁর ভাষ্য, এটি হবে সেবা প্রদানের বিনিময়ে আদায় করা ফি। তিনি বলেন, ‘আমরা অবশ্যই সার্ভিস ফি নেব। তবে কঠিন সময়ে যারা আমাদের পাশে ছিল, সেই বন্ধুরাষ্ট্রগুলোর জন্য বিশেষ সুবিধা বা অগ্রাধিকার দেওয়ার বিষয়টি বিবেচনায় রাখা হবে।’

আরও পড়ুন