০৬ জুলাই ২০২৬, সোমবার, ১৪:০৩

শিরোনাম
প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজের গ্রামীণ জনপদের উন্নয়নে সরকার বদ্ধপরিকর: স্থানীয় সরকারমন্ত্রী সরকারি ক্রয় কার্যক্রমে নতুন কমিটি, সভাপতির দায়িত্বে আইনমন্ত্রী অপ্রয়োজনীয় সিজার কমাতে স্বাস্থ্যমন্ত্রীর কঠোর নির্দেশনা জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, আহত ৫৬১: রোড সেফটি ফাউন্ডেশন ১৫ আগস্ট নিউরোসায়েন্সেস হাসপাতালের দ্বিতীয় ইউনিট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী খামেনির জানাযায় অংশ নিয়ে দেশে ফিরেছেন স্পিকার ৩৮ বিচারককে রদবদল করে আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি

ব্রাজিল বিদায়ে নেইমারের জন্য মন খারাপ মাশরাফির, প্রশ্ন আনচেলত্তির সিদ্ধান্তে

ব্রাজিল বিদায়ে নেইমারের জন্য মন খারাপ মাশরাফির, প্রশ্ন আনচেলত্তির সিদ্ধান্তে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬ জুলাই, ২০২৬, ১২:১৯

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার সমর্থক হলেও সেলেসাওদের বিদায়ে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন নেইমারের জন্য এমনটাই জানিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মাশরাফি বলেন, বিশ্বমঞ্চে হয়তো আর নেইমারকে দেখা যাবে না, আর সেটিই তার সবচেয়ে বেশি খারাপ লাগার কারণ।

মাশরাফি লিখেছেন, ‘শুধু নেইমারের জন্য মনটা ভীষণ খারাপ হচ্ছে। হয়তো আর বিশ্বমঞ্চে দেখা হবে না তাকে। ব্রাজিলের হয়ে সবচেয়ে বেশি গোলের মালিককে এভাবে বেঞ্চে বসে থাকতে দেখে খুবই বিরক্ত লেগেছে। একটু বেশি সময় পেলে হয়তো গল্পটা অন্যরকমও হতে পারতো।’

বিশ্বকাপের দলে জায়গা পেলেও বেশির ভাগ সময় বেঞ্চেই কাটাতে হয়েছে নেইমারকে। প্রথম দুই ম্যাচে মাঠে নামার সুযোগ পাননি তিনি। গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে শেষ দিকে বদলি হিসেবে খেলেন। এরপর জাপানের বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচেও তাকে নামানো হয়নি। নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে ৬৮ মিনিটে তাকে মাঠে নামান ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি।

এমন একজন অভিজ্ঞ ও সৃজনশীল ফুটবলারকে দীর্ঘ সময় বেঞ্চে বসিয়ে রাখার সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন মাশরাফি। তার ভাষায়, ‘কী অসাধারণ একজন ড্রিবলার! কী অ্যাকুরিসি ছিল তার পায়ে! তার চেয়ে সহজভাবে কেউ পেনাল্টি মারতে পারে বলে মনে হয় না। ক্যারিয়ারটা কী দারুণ হতে পারতো। অথচ সেটার কাছাকাছিও যেতে পারলো না।’

ব্রাজিলের বিদায়ের পেছনে পেনাল্টি মিসকেও বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। ম্যাচের ১৩তম মিনিটে স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন ব্রুনো গিমারেস। শেষ পর্যন্ত ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় পাঁচবারের চ্যাম্পিয়নরা।

তবে মাশরাফির মতে, পেনাল্টি মিস করাও ফুটবলেরই অংশ। তিনি লিখেছেন, ‘দুই দুটি পেনাল্টি পেয়েও হেরে গেল ব্রাজিল। বিগত চারটা বছর এই পেনাল্টি পেনাল্টি করে চিল্লাপাল্লা করে আজ সেই পেনাল্টিই কাল হয়ে দাঁড়াল। পেনাল্টি খেলারই অংশ, আবার মিস করাও খেলার অংশ; এটা ভুলে গেলে হয় না।’

উদাহরণ হিসেবে ২০২২ সালের কাতার বিশ্বকাপের ফাইনালের কথাও উল্লেখ করেন তিনি। সেখানে ফ্রান্স দুটি পেনাল্টি পেলেও শেষ পর্যন্ত টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে হেরে যায় বলে স্মরণ করিয়ে দেন মাশরাফি।

পোস্টের শেষ দিকে ব্রাজিল সমর্থকদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি লেখেন, ‘হেক্সা হবেই, এবার হয়নি, তবে...।’

একই সঙ্গে আর্জেন্টিনা সমর্থকদের মানসিক দৃঢ়তার কথাও তুলে ধরেন মাশরাফি। তার ভাষায়, ‘আমরা যারা আর্জেন্টিনা ভক্ত, তাদের কাছ থেকে মানসিক শক্তি নিতে পারো। কারণ, এই কষ্ট আমাদের থেকে আর কেউ ভালো জানে না। ৩৬টা বছর যেন তেন বিষয় না। আমি তো বলি পৃথিবীর সবচেয়ে সেরা সমর্থক একমাত্র আমরাই।’

আরও পড়ুন