প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজের
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬ জুলাই, ২০২৬, ১৩:৫৯
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়া। এ সময় তিনি ক্রাউন প্রিন্সের আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেন।
হুমায়ুন কবির বলেন, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন। প্রধানমন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করেছেন। তবে সফরের তারিখ এখনো নির্ধারণ হয়নি। পারস্পরিক আলোচনার মাধ্যমে সুবিধাজনক সময়ে সফরের সময়সূচি চূড়ান্ত হবে।
তিনি জানান, সৌদি রাষ্ট্রদূত সাক্ষাৎকালে আরও বলেছেন, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানও বাংলাদেশ সফরে আগ্রহী। সুবিধাজনক সময়ে তিনি বাংলাদেশ সফর করতে চান।
হুমায়ুন কবির বলেন, ঐতিহাসিকভাবে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সরকার এ সম্পর্ককে আরও শক্তিশালী করে কৌশলগত অংশীদারত্বের পর্যায়ে নিয়ে যেতে চায়। এতে দুই দেশের সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ এবং ক্রাউন প্রিন্সের বাংলাদেশ সফরের আগ্রহ দুই দেশের পারস্পরিক সম্পর্কের গুরুত্ব ও গভীরতারই প্রতিফলন।
প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরের সময় নিয়ে এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, গ্রীষ্মকাল শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী সৌদি আরব সফরে যেতে পারেন। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত তারিখ নির্ধারণ হয়নি।
আরও পড়ুন
- • প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনকে বিশেষ গুরুত্বপূর্ণ স্থাপনা ঘোষণা
- • ব্রাজিলের হারে অসুস্থ বিশ্ববিদ্যালয় ছাত্রী,হাসপাতালে নিলেন আর্জেন্টিনা সমর্থক
- • জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে আগে বোলিংয়ে বাংলাদেশ
- • প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজের
- • নেইমারের বিদায়ে আবেগঘন পলাশ,বললেন ‘কিংবদন্তির গল্প কখনোই শেষ হয় না’
- • টানা দুই দফা বৃদ্ধির পর কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩ হাজার ২৬৬ টাকা
- • গ্রামীণ জনপদের উন্নয়নে সরকার বদ্ধপরিকর: স্থানীয় সরকারমন্ত্রী
- • ব্রাজিল বিদায়ে নেইমারের জন্য মন খারাপ মাশরাফির, প্রশ্ন আনচেলত্তির সিদ্ধান্তে
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমলো
- • লাহোরে কোচিংয়ের ছাদ ধসে ১৪ শিশু নিহত, আহত ৫
- • আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটের আওতায় থাকবেন
- • প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’
- • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৬তম প্রতিষ্ঠাবর্ষিকী আজ
- • ব্রাজিল-জাপান লড়াইয়ের আগে আলোচনায় ইতালিয়ান রেফারি
- • মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড
- • রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৯৪
- • রাজধানীতে ১৯ এআই ক্যামেরায় এ পর্যন্ত ১৫০০ মামলা: ডিএমপি কমিশনার
