০৬ জুলাই ২০২৬, সোমবার, ১৬:০৫

শিরোনাম
হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে শনাক্ত ১৫৯ আগামীর বাংলাদেশ গড়তে শিশুদের প্রস্তুত হওয়ার আহ্বান জুবাইদা রহমানের প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনকে বিশেষ গুরুত্বপূর্ণ স্থাপনা ঘোষণা প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজের গ্রামীণ জনপদের উন্নয়নে সরকার বদ্ধপরিকর: স্থানীয় সরকারমন্ত্রী সরকারি ক্রয় কার্যক্রমে নতুন কমিটি, সভাপতির দায়িত্বে আইনমন্ত্রী অপ্রয়োজনীয় সিজার কমাতে স্বাস্থ্যমন্ত্রীর কঠোর নির্দেশনা জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, আহত ৫৬১: রোড সেফটি ফাউন্ডেশন

জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে আগে বোলিংয়ে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে আগে বোলিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৬ জুলাই, ২০২৬, ১৪:০৫

একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে হারের হতাশা কাটিয়ে এবার ওয়ানডে সিরিজে মাঠে নেমেছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

সোমবার (৬ জুলাই) হারারেতে বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে।

চোটের কারণে এই ম্যাচে খেলতে পারছেন না লিটন দাস। তার অনুপস্থিতিতে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন নুরুল হাসান সোহান।

অন্যদিকে, স্বাগতিক জিম্বাবুয়ের একাদশে রয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজা।

বাংলাদেশ একাদশ

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মোসাদেক হোসেন সৈকত, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, সৌম্য সরকার ও নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক)।

জিম্বাবুয়ে একাদশ

বেন কারান, ব্রায়ান বেনেট, ইনোসেন্ট কাইয়া, ক্রেইগ আরভিন, সিকান্দার রাজা, ওয়েসলি মাধেভেরে, ক্লাইভ মাদান্দে, ব্র্যাড ইভান্স, নিউম্যান নিয়ামহুরি, রিচার্ড এনগারাভা (অধিনায়ক) ও ব্লেসিং মুজারাবানি।

আরও পড়ুন